লিটনকে নিয়ে চিন্তায় আছে বিসিবি

প্রকাশঃ নভেম্বর ৪, ২০২২ সময়ঃ ৭:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২৬ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক

এক দিন আগে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারতের বিপক্ষে দুই রান নিতে গিয়ে ফিরতি রান শেষ করার সময় ক্রিজে পা পিছলে পড়ে যান লিটন কুমার দাস। তখনই হাতে ব্যাথা অনুভূব করেন হার্ড হিটার লিটন। ম্যাচ চলাকালীন সময়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন লিটন দাস। তখনই লিটনকে নিয়ে শংকা জেঁগে উঠে। এ কারণেই বিসিবি কোন ঝুঁকি নেয়নি। আজ অ্যাডিলেডের রোল্টন ওভালে আজ বাংলাদেশ দলের অনুশীলনে ছিলেন না তিনি।

বাংলাদেশ দলের এক পরিচালক বলেছেন, লিটন ভালো আছেন এবং রোববার পাকিস্তানের বিপক্ষে খেলার সম্ভাবনা রয়েছে। সতর্কতা হিসেবে লিটনকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট।’

ভারতের বিপক্ষে ২৭ বলে ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন লিটন। তার ইনিংসের সুবাদে ভারতের বিপক্ষে জয়ের পথ তৈরি করেছিলো বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচের অষ্টম ওভারে রান নিতে গিয়ে ইনজুরিতে পড়েন লিটন।

বৃষ্টির পর খেলা শুরু হলে রান নিতে সমস্যায় পড়তে হয় দলকে। ঐ ওভারের পরের বলেই রান আউট হন লিটন। তার আউটের পর তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ। শেষ পর্যন্ত অ্যাডিলেড ওভালে জয়ের স্বাদ পায় ভারত। জয়ের দ্বারপ্রান্তে পৌঁছেও ৫ রানে ম্যাচ হারে বাংলাদেশ।

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G