শীত আরো বাড়বে পুরো দেশে

প্রকাশঃ ডিসেম্বর ২৮, ২০২২ সময়ঃ ১০:০২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০২ পূর্বাহ্ণ

আবহাওয়া প্রতিনিধি

বছরের শেষ ভাগে ডিসেম্বরের মাঝামাঝি থেকে দেশে শীতের আবহ শুরু হলো। প্রতিদিনই শীতের দাপট বাড়ছে। অব্যাহতভাবে তাপমাত্রা কমবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আরো শীত বাড়বে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, বুধবার রাতে তাপমাত্রা ছিল আরো ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আজ তা আরো কমে আসবে। পরবর্তী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা আরো হ্রাস পেতে পারে।

গতকাল মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ১০.৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যত্র রাতের তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করেছে। ফলে মাসের শেষের দিকে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। এতে কোথাও কোথাও শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।

আবহওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, আগামী দুই-তিন দিনে এই তাপমাত্রা আরো ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে যেতে পারে। এছাড়া জানুয়ারি মাসের ৪/৫ তারিখের দিকে তাপমাত্রা আরো কমে আসবে।

এদিকে বুধবার ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে অধিদফতর। দেশের অন্য এলাকায় অস্থায়ীভাবে আকাশ মেঘলা থাকবে।

সূত্র : আবহাওয়া অধিদফতর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G