শেখ কামাল যুব গেমসে বিভাগীয় ও জেলা কমিটি গঠন

প্রকাশঃ ডিসেম্বর ২৯, ২০২২ সময়ঃ ৮:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৮ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ উপলক্ষে গেমসের ১ম পর্বে আন্তঃউপজেলা প্রতিযোগিতা আগামী  ২-১০ জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

গেমসটি সফলভাবে আয়োজনের উদ্দেশ্যকে সামনে রেখে সার্বিক পর্যবেক্ষণের জন্য বিওএ’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফখরুদ্দিন হায়দার (অব.) কে আহবায়ক করে ৮ সদস্য বিশিষ্ট একটি বিভাগীয় মনিটরিং টীম ও ১৪ সদস্য বিশিষ্ট জেলা মনিটরিং টীম গঠন করা হয়েছে।

আজ ২৯ ডিসেম্বর মনোনীত প্রতিনিধিদের সাথে এক সমন্বয় সভা বিওএ বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় গেমসের স্টিয়ারিং কমিটির সদস্য-সচিব আশিকুর রহমান মিকু, যুগ্ম সদস্য-সচিব ড. সিরাজউদ্দিন মোঃ আলমগীর এবং পর্যবেক্ষক কমিটির আহবায়ক কর্তৃক মনোনীত প্রতিনিধিদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G