শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস আজ থেকে শুরু

প্রকাশঃ জানুয়ারি ২, ২০২৩ সময়ঃ ১২:০৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৩ পূর্বাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়াঙ্গনে দেশের উদীয়মান তরুণ ক্রীড়াবিদদের অধিক অংশগ্রহণ নিশ্চিতের লক্ষে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) উদ্যোগে দ্বিতীয়বারের মত

আয়োজিত হতে যাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের নামে ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’।

২৬ ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যায় ঢাকা আর্মি স্টেডিয়ামে গেমসের চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি উপস্থিত থাকবেন বলেও বিওএ সহ-সভাপতি আশা ব্যক্ত করেন।

আজ ২ জানুযারী সোমবার দেশব্যাপী শুরু হচ্ছে যুবদের নিয়ে সব থেকে বড় এ ক্রীড়া আসর। আজ ২০০৬ সালের পর জন্ম নেয়া (অনূর্ধ্ব- ১৭) বাংলাদেশর সকল তরুণ-তরুণীই এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। বয়স যাচাইয়ের ক্ষেত্রে জন্ম সনদই প্রমাণপত্র হিসেবে বিবেচিত হবে জানিয়েছে আয়োজকরা। করেনাভাইরাস সংক্রমণ ঠেকাতে কোভিড প্রোটোকল বিষয়ে গেমস উপলক্ষে গঠিত মেডিকেল কমিটি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

প্রতিযেগিতার প্রথম পর্ব (আন্ত:উপজেলা) ২-১০ জানুয়ারি, দ্বিতীয় পর্ব (আন্ত:জেলা) ১৬-২২ জানুয়ারি এবং চূড়ান্ত পর্ব ২৬ ফেব্রুয়ারি-৪ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে। উপজেলা পর্যায়ে সর্বাধিক ৮টি যার মধ্যে সর্বোচ্চ ২টি দলীয় এবং ৬টি ব্যক্তিগত ডিসিপ্লিন নিবন্ধণ এবং প্রতিটি ডিসিপ্লিনে তরুণ ও তরুণী দলের অংশগ্রহনের সুযোগ দেয়া হয়েছে।

২০১৮ সালে প্রথমবার সফলভাবে যুব গেমস অয়োজন করা হয়েছিল। এই গেমস আয়োজন করে বিওএ দেশে এবং বিদেশে প্রশংসিত হয়। পৃথিবীর সর্ববৃহৎ যুব ক্রীড়া আয়োজনের স্বীকৃতি স্বরূপ বিওএ-র মহাসিচব সৈয়দ শাহেদ রেজাকে ২০১৮ সালে জাপানের টোকিওতে এএনওসি (এসোসিয়েশন অব ন্যাশনাল অলিম্পিক কমিটি) কর্তৃক এএনওসি পুরস্কার-এ ভূষিত করা হয়, যা ক্রীড়াঙ্গনে সর্বোচ্চ সম্মাননা বলে বিবেচিত। বিশ্বের বিভিন্ন দেশ এখন বাংলাদেশ যুব গেমস এর মডেলে নিজ নিজ দেশে গেমস আয়োজন করছে। গত আসরে ২১টি ডিসিপ্লিনে প্রায় ৫০ হাজার ক্রীড়াবিদ, প্রশিক্ষক ও সংগঠক অংশগ্রহন করেছিল। এবার আরো তিনটি সাইক্লিং, রাগবি ও জিমন্যাস্টিকসসহ মোট ২৪টি ডিসিপ্লিন অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এ সংখ্যা ভবিষ্যতে আরো বৃদ্ধিপাবে।

গত ২৩ ডিসেম্বর ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সেনাবাহিনী প্রধান ও বিওএ সভাপতি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি(বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি গেমসের লোগো ও মাসকট উন্মোচন করেন।

শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষে ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান পৃষ্ঠপোষক এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপিকে চেয়ারম্যান করে একটি শক্তিশালী সাংগঠনিক কমিটি এবং ১৪টি উপ-কমিটি গঠন করা হয়েছে।

এই আসরের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস। এছাড়া অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানও সহ- পৃষ্ঠপোষকতা করছে।

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G