সম্ভাবনাময়ী নায়িকা মাহিয়ান

প্রকাশঃ জুন ২০, ২০১৫ সময়ঃ ৫:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৩ অপরাহ্ণ

মুনওয়ার আলম নির্ঝর

mayhan01হালের অন্যতম আলোচিত নায়িকা মাহিয়ান চৌধুরী। ছোটবেলায় স্বপ্ন দেখতেন এমন কোন চাকরি করবেন যেখানে সবাই তাকে ম্যাডাম বলে ডাকবেন। কখনও ভাবেননি চলচ্চিত্রে কাজ করার কথা। অথচ চলচ্চিত্রই এখন তার ধ্যান-জ্ঞান। মূলত নায়িকা ববিতার ‘পোকা-মাকড়ের ঘরবসতি’ ছবিটি দেখার পরই সিদ্ধান্ত নেন চলচ্চিত্রে কাজ করবেন।

রাজশাহীর মেয়ে হলেও বড় হয়েছেন ঢাকাতেই। বর্তমানে এমবিবিএস করছেন ইব্রাহিম মেডিকেল কলেজে। তিন ভাই-বোনের মধ্যে মাহিয়ান দ্বিতীয়। পড়াশুনার পাশাপাশি বর্তমানে সমান তালে চলচ্চিত্র কাজ করে যাচ্ছেন । সেপ্টেম্বরে মুক্তি পেতে যাচ্ছে তার প্রথম চলচ্চিত্র ‘অবাস্তব ভালবাসা।’

কাজল কুমারের পরিচালনায় জয় চৌধুরির বিপরীতে এটিই তার প্রথম চলচ্চিত্র। চলচ্চিত্রটি সেন্সরবোর্ড থেকে আনকাট ছাড় পেয়েছে বলে জানান মাহিয়ান ।

এর আগে মাহিয়ান র্যা ম্পের মঞ্চ মাতাতেন। তারপর তার স্বপ্নের নায়িকা ববিতা, কবরীদের কাতারে আসার জন্যই চলে আসলেন চলচ্চিত্রে। ‘অবাস্তব ভালবাসা’র পর তার হাতে ‘লাভ ফর লাভ’ এবং ‘ফায়ার একশন’ নামক দুটি ছবির কাজ চলছে।

mahiyan final 1
পড়াশুনার পাশাপাশি চলচ্চিত্রে কাজ করা নিয়ে তিনি প্রতিক্ষণ ডট কমকে বলেন, আমার তেমন সমস্যা হচ্ছে না। আর তাছাড়া আমার পরিবার আমাকে সবসময় কাজের ব্যাপারে খুব সহযোগিতা করেন। আমি যদি শিক্ষিত না হই তাহলে ভাল কাজ কিভাবে করবো। তবে আমাকে সবচেয়ে বেশি সাহায্য করছে আমার বড় খালু।

চলচ্চিত্রের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, কিছু ডিরেক্টর এবং প্রযোজকের জন্য বাংলাদেশের চলচ্চিত্র পুরো ধ্বংস হয়ে যাচ্ছে।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G