সরকারের পতন এখন সময়ের ব্যাপার

প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০১৫ সময়ঃ ৬:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

Salauddinnnজনতার ন্যায্য আন্দোলনে স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র বলে দাবী করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ।

শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন অভিযোগ করেন, ‘বিনাভোটের অবৈধ সরকারের প্রধানমন্ত্রীর সরাসরি হুকুমে দলবাজ র‌্যাব, পুলিশ ও বিজিবির কতিপয় কর্তা ব্যক্তি বিরোধী নেতাকর্মীদের নৃশংস কায়দায় হত্যা করে সমগ্র দেশকে বধ্যভূমিতে পরিণত করেছে।’

দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ভুল করেছে, এখন তাদের সেই ভুলেরই খেসারত দিচ্ছে হচ্ছে- শেখ হাসিনা ও আওয়ামী নেতাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচন অনুষ্ঠান করে আওয়ামী লীগই রাজনৈতিক ভুল করেছে এবং সেই ভুলের খেসারত আওয়ামী লীগ ও তার দোসরদেরকেই দিতে হবে, সেই দায় জনগণ নিবে না।

বিএনপিসহ ২০ দলীয় জোট ও অন্য সব গণতান্ত্রিক দল সেই প্রহসনের নির্বাচন বর্জন করে ঐতিহাসিক সঠিক সিদ্ধান্ত নিয়েছিল বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, ‘বিনা ভোটের অবৈধ সরকারের প্রধানমন্ত্রীর সরাসরি হুকুমে দলবাজ র‌্যাব, পুলিশ ও বিজিবির কতিপয় সেবাদাস কর্তা ব্যক্তিরা আন্দোলনরত বিরোধী দলীয় নেতাকর্মীদের বিভিন্ন নৃশংস কায়দায় ক্রসফায়ারের মাধ্যমে হত্যা করে সমগ্র দেশকে বধ্যভূমিতে পরিণত করেছে। ২০ দলীয় জোটের নেতাকর্মীরা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানী ঢাকা পর্যন্ত সর্বত্র ওইসব দলবাজ পিশাচ কর্মকর্তা কর্মচারীদের তালিকা প্রণয়ন করছে।’

হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘ ২০ দলের নেতাকর্মীরা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানী ঢাকা পর্যন্ত সর্বত্র ওইসব দলবাজ পিশাচ কর্মকর্তাদের তালিকা প্রণয়ন করছে।’

বিএনপির মুখপাত্র বলেন, ‘দেশ আজ ভয়ঙ্কর পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। জাতিকে সেই পুলিশি রিমান্ড থেকে মুক্ত করার জন্য অবিরাম সংগ্রামের কোনো বিকল্প নাই।’

সালাহউদ্দিন বলেন, সাংবিধানিক, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলনের সকল দরজা বন্ধ করে দিয়ে সরকারই জনগণকে বাধ্য করেছে রাজপথে অবিরাম সংগ্রামে লিপ্ত হতে।

তিনি বলেন, ‘খালেদা জিয়াকে অঘোষিত কারাগারে রুদ্ধ করে সরকারের গদি রক্ষার স্বপ্ন কোনদিনই পূরণ হবে না। গণআন্দোলনের বিজয়ের মধ্য দিয়েই জনগণ তাদের প্রাণপ্রিয় নেত্রীকে মুক্ত করবেই, ইনশাআল্লাহ।’

এ সময় গতরাতে গাইবান্ধার তুলশীঘাটে যাত্রীবাহী বাসে বর্বরোচিত পেট্রোল বোমা হামলার ঘটনায় ২০-দলীয় জোটনেত্রী খালেদা জিয়ার পক্ষ থেকে তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বিএনপি মুখপাত্র।

তিনি দাবি করেন, ‘২০-দলীয় জোট এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে তারা আদৌ জড়িত নয়। জোটের গণতন্ত্র মুক্তি আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে সরকারই এ ধরনের কর্মকাণ্ড ঘটিয়ে বিরোধী দলের ওপর দায় চাপানো এবং নিয়ন্ত্রিত গণমাধ্যমে তা প্রচার ও প্রকাশের অপচেষ্টা অব্যাহত রেখেছে।’

প্রধানমন্ত্রী-পুত্র সজীব ওয়াজেদ জয়ের সমালোচনা করে সালাহউদ্দিন বলেন, ‘তিনি অস্ত্রের ভাষায় কথা বলেছেন। তার নানা শেখ মুজিবের রক্ষীবাহিনী নারকীয় হত্যাযজ্ঞে পুরো বাংলাদেশকে বধ্যভূমিতে পরিণত করেও মুজিবকে রক্ষা করতে পারেনি।’

তিনি বলেন, ‘যে রাজনৈতিক সমস্যা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে জন্ম দিয়েছেন শেখ হাসিনা, সেই সংশোধনী বাতিল করে সমস্যার সমাধান তাকেই করতে হবে।’

বিএনপি মুখপাত্র বলেন, ‘গণআন্দোলনের তীব্রতা দেখে সরকার অতিমাত্রায় ভীত হয়ে গুম, খুন, অপহরণ, হামলা-মামলা এবং গ্রেপ্তার নির্যাতন চালিয়ে শেষ রক্ষা পেতে চায়। কিন্তু ইতিহাস সাক্ষী- জনতার ন্যায্য আন্দোলনের মুখে যুগে যুগে দেশে দেশে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনও এখন সময়ের ব্যাপার মাত্র।’

গণতন্ত্র মুক্তি আন্দোলনের বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত চলমান অনির্দিষ্টকালের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির পাশাপাশি রবিবার থেকে বুধবার পর্যন্ত দেশব্যাপী ৭২ ঘণ্টার সর্বাত্মক হরতাল শান্তিপূর্ণভাবে পালন করতে সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি উদ্বাত্ত আহবান জানান তিনি।

প্রতিক্ষণ /এডি/হানিফ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G