‘সাকিব’- উচ্ছ্বাস প্রকাশ করলেন কোচ

প্রকাশঃ ডিসেম্বর ৬, ২০২২ সময়ঃ ৭:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৯ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

ভারতের বিপক্ষে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে স্বাগতিক বাংলাদেশ। রোববার প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের পর বাংলাদেশ দল এখন আকাশে ভাসছে। এ দৃশ্যটাই আজ মঙ্গলবার বাংলাদেশ দলের অনুশীলনে। তবে গেল ম্যাচে বল হাতে দুর্দান্ত করা সাকিব আল হাসান অবশ্য এদিন ছিলেন ওয়ার্ম-আপেই ব্যস্ত। দ্বিতীয় ওয়ানডের আগের দিন সংবাদ সম্মেলেনে সাকিব গল্পেই বেশি আগ্রহ দেখালেন বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো। তবে ভারতের বিপক্ষে বারবার প্রথম ম্যাচের মতো পার পাওয়া যাবে না, দ্বিতীয় ম্যাচের আগে দলকে এভাবে সতর্ক করে দিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

টাইগার কোচ ডমিঙ্গো আজ মঙ্গলবার নির্ধারিত সময়ের মিনিট ত্রিশেক পর মিরপুরের সংবাদ সম্মেলনে উপস্থিত হলেন। ডমিঙ্গোর আলোচনার মধ্যে সাকিবই ছিলেন সবচেয়ে বেশি আলোচিত বিষয়। প্রথম ম্যাচে ৫ উইকেট নেওয়া সাকিবের প্রসঙ্গে উচ্ছ্বসিত হয়ে উঠেন তিনি।

সাবেক আফ্রিকান এই কোচ বললেন, ‘দিনশেষে সাকিব অবিশ্বাস্য। আমি দক্ষিণ আফ্রিকায় অনেকদিন কোচিং করিয়েছি। জ্যাক ক্যালিস অবসর নেওয়ার আট বছর পরও আমার মনে হয় তারা ওরকম বিকল্প খুঁজছে। তারা নিশ্চিত হতে পারছে ছয় ব্যাটার খেলাবে নাকি সাত। অতিরিক্ত বোলার খেলাবে নাকি ব্যাটার।’

ডমিঙ্গো আরও যোগ করেন, ‘এমন ক্রিকেটারের বিকল্প পাওয়া খুব কঠিন। যদি সে খারাপ ব্যাট করে, ভালো বল করবে। খারাপ বল করলে ব্যাট হাতে পারফর্ম করবে। এ ধরনের ক্রিকেটার খুব কম, এজন্যই তারা স্পেশাল। আমরা তাকে যতদিন সম্ভব রাখতে চাই। সে যেন ফ্রেশ থাকে এটা নিশ্চিত করতে চাই।’

সাকিবকে যতদিন সম্ভব ততদিন বাংলাদেশের হয়ে দেখতে চান ডমিঙ্গো। এ সময়ে মিরাজের প্রসঙ্গ টেনে ডমিঙ্গো বললেন, ‘যতদিন সম্ভব তাকে বাংলাদেশের হয়ে দেখতে চাই। মিরাজ কি তেমন হতে পারে? হয়তো। সে পাঁচ-ছয়ে ব্যাট করতে পারে। বল হাতেও ধারাবাহিক পারফর্ম করে।’

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G