সাভারে যাত্রীবেশে বাসে আগুন

প্রকাশঃ ফেব্রুয়ারি ৯, ২০১৫ সময়ঃ ৯:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

1421517196সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ক্যান্টনমেন্ট এলাকায় যাত্রীবেশে একটি বাসে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) রাত ৮টায় গাবতলী থেকে ছেড়ে আসা বাসটিতে আগুন দেয় তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাবতলী থেকে ছেড়ে আসা আরিচাগামী বাসটি ক্যান্টনমেন্টের বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ গেটের কাছাকাছি পৌঁছালে যাত্রীবেশে কয়েকজন যুবক বাসটি থামিয়ে বাসে ওঠার কথা বলে। এরপর চালক বাসটি থামালে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুবৃত্তরা। এ সময় সময় তাড়াহুড়া করে নামতে গিয়ে বাসের কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।
খবর পেয়ে আশুলিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

অশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।

এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/জেমস

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G