সিদ্ধান্ত ফিরিয়ে নিলেন মাহি

প্রকাশঃ জানুয়ারি ৮, ২০১৭ সময়ঃ ৯:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

mahi-01 ঢালিউডের এ সময়ের সাড়া জাগানো নায়িকাদের মধ্যে অন্যতম মাহিয়া মাহি। ২০১৫ সালের শুরুতে ছবি প্রযোজনার ঘোষণা দিয়েছিলেন এই ‘অগ্নি’ তারকা। প্রযোজনা প্রতিষ্ঠানের নাম দিয়েছিলেন ‘স্করপিয়ন’। চূড়ান্ত করেছিলেন ছবির গল্পও। বেশ কয়েক বার কলকাতা গিয়েছিলেন ছবির নায়ক ও অন্যান্য কলাকুশলী চূড়ান্ত করার জন্য। কিন্তু এরপর এ বিষয়ে আর নতুন কোন খবর জানাননি তিনি। তবে দীর্ঘদিন পর সম্প্রতি এক সংবাদমাধ্যমকে জানান, ছবি প্রযোজনা করার সিদ্ধান্ত থেকে তিনি সরে এসেছেন। এমনকি বন্ধ করে দিয়েছেন ‘স্করপিয়ন’ও।

এমন সিদ্ধান্তের কারণ সর্ম্পকে বলেন, ‘অনেক ভেবে দেখলাম, প্রযোজনার কাজটা অত সহজ নয়। আমি এমনিতে চাপ নিতে পারি না। অর্থলগ্নির ব্যাপার তো আছেই, এত বড় ইউনিট সামলাতে পারব না। চলচ্চিত্রে আমার শুভাকাঙ্ক্ষী অনেকেই পরামর্শ দিয়েছেন প্রযোজনা থেকে সরে আসার। আমার স্বামীও চান না আমি প্রযোজক হই। অবশেষে সরে দাঁড়ালাম।’

প্রতিক্ষণ/এডি/এস.আর.এস

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G