সেমিতে যেতে আজ লঙ্কার দিকে তাকিয়ে অস্ট্রেলিয়া

প্রকাশঃ নভেম্বর ৫, ২০২২ সময়ঃ ১২:০৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৫ পূর্বাহ্ণ

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়া পুরুষদের টি-২০ বিশ্বকাপে আফগানিস্তানকে চার রানে হারিয়েছে। কিন্তু তাদের আরও বড় ব্যবধানে জয়ের প্রয়োজন ছিল। নেট রান-রেট বাড়াতে পারেনি ব্যর্থ হয়েছে। এর অর্থ হল আজ শনিবার যদি ইংল্যান্ড শ্রীলঙ্কাকে যেকোনো ব্যবধানে হারায়, তবে বিদায় ঘন্টা বেঁজে যাবে স্বাগতিকদের।

তবে আজ যদি শ্রীলঙ্কা জিতলে অস্ট্রেলিয়া গ্রুপ ১ থেকে শেষ চারে যেতে নিউজিল্যান্ডের সাথে যোগ দেবে। ইংল্যান্ডের উপর চাপ তৈরি করার জন্য অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে একটি বড় জয়ের প্রয়োজন ছিল। কিন্তু ব্যাট হাতে পারেনি, কারণ তারা ১৬৮-৮ এ সীমাবদ্ধ ছিল। যার অর্থ নেট রান রেটে ইংল্যান্ডকে পিছিয়ে দেওয়ার জন্য তাদের আফগানিস্তানকে ১১৯-এর নিচে রাখতে দরকার ছিল।  .

অন্যদিকে শুক্রবার আয়ারল্যান্ডকে হারিয়ে নিউজিল্যান্ড দুটি সেমিফাইনালের একটি নিশ্চিত করেছে। ইংল্যান্ড বিশাল ব্যবধানে জিতলে তারা প্রায় নিশ্চিতভাবেই শীর্ষস্থান দখল করবে।

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G