সৈয়দ ইব্রাহিমকে গুলশান কার্যালয়ে প্রবেশে বাঁধা

প্রকাশঃ ফেব্রুয়ারি ৩, ২০১৫ সময়ঃ ৭:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

ibrahimবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করতে দেয়া হয়নি বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান ও ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিমকে।

মঙ্গলবার সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে কার্যালয়ে প্রবেশ করতে চাইলে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা তাকে ফিরিয়ে দেন।

কেন খালেদা জিয়ার কার্যালয়ে প্রবেশ করা যাবে না জানতে চাইলে দায়িত্বরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ তাকে জানান, নিষেধাজ্ঞা রয়েছে।

এদিকে সোমবার থেকে গুলশান কার্যালয়ে প্রবেশে অঘোষিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমবার থেকেই কেউ চাইলেও তাকে কার্যালয়ের ভিতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

এছাড়া বিচ্ছিন্ন রয়েছে বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের ডিস ও মোবাইল নেটওয়ার্ক।

প্রতিক্ষণ /এডি/রুমানা

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G