সোহমের ‘ময়না’ মাহিয়া মাহি

প্রকাশঃ ফেব্রুয়ারি ৬, ২০১৭ সময়ঃ ৬:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

mahi 01 pgএ সময়ের আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। বিভিন্ন কারণে চলচ্চিত্র থেকে কিছুটা বিরতির পর আবারোও ব্যস্ত হয়ে পড়েছেন এ অঙ্গনে। বর্তমানে এ নায়িকা মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’ ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। মুক্তির অপেক্ষায় আছে ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি।

তবে মাহি ভক্তদের জন্য নতুন সংবাদ হচ্ছে, ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা সোহমের সাথে জুটিবদ্ধ হয়ে নতুন চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। ছবির নাম ‘ময়না’। পরিচালনায় রয়েছেন অনন্য মামুন।

ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান জানান, এ মাসেই ঢাকা আসবেন সোহম। এরপর সংবাদ সম্মেলনের মাধ্যমে ছবির শুটিং শুরুর ঘোষণা দেয়া হবে।

রোজার ঈদ উপলক্ষে ছবিটি মুক্তি দেয়া হবে। ছবিতে ধনাঢ্য পরিবারের সন্তানের চরিত্রে দেখা যাবে মাহিকে।এর আগে ‘ব্ল্যাক’ (২০১৫) ছবিতে বাংলাদেশের বিদ্যা সিনহা মিমের সঙ্গে অভিনয় করেছিলেন সোহম।

 

প্রতিক্ষণ/এডি/এস.আর.এস

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G