সৌদিকে হারিয়েও মেক্সিকোর হলো না

প্রকাশঃ ডিসেম্বর ১, ২০২২ সময়ঃ ৩:১০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১২ পূর্বাহ্ণ

ক্রীড়া ডেস্ক

কাতার বিশ্বকাপে স্বাগতিক কাতার, ইরানের পর এবার দ্বিতীয় পর্বে যেতে ব্যর্থ হলো সৌদি আরব। আজ মধ্যরাতে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে সৌদি। তাতেও মেক্সিকোর শেষ ১৬-তে খেলা হলো না। আজ মেসিদের কাছে ২-০গোলে হেরেও পোল্যান্ড ১৬-তে আছে। গোল ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় রাউন্ডে চলে গেল। দুই দলেরই পয়েন্ট সমান ৪, কিন্তু গোলের হিসেবে পেছনে ছিল মেক্সিকো। তিন ম্যাচে মেক্সিকো ২ গোল দিয়েছে আর হজম করেছে ৩টি। অপর দিকে পোল্যান্ড ৩ ম্যাচে ২টি দিয়েছে ২টি খেলেছে।

মেক্সিকো ম্যাচের শুরু থেকে প্রধমার্ধের ৪৫ মিনিটে গোল শূণ্য থাকলেও পরে সেটা হয়নি। দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে হ্যানি আর ৫২ মিনিটে লুইসের গোলে মেক্সিকো ২ গোলে লিড নেয়। শক্তির পার্থক্যে ১৩তম দল মেক্সিকো অনেক নিচে থাকা সৌদিকে (৫১তম) দ্বিতীয়ার্ধে দাঁড়াতেই দেয়নি। আর গোল পরিশোধের মতো বিশেষ কিছু করতে পারেনি মধ্যপ্রাচ্যের দলটি।

যদিও ২ ম্যাচের ১টিতে জিতে ৩ পয়েন্ট পাওয়া সৌদি যদি আজ ড্রও করতে পারত তাহলে পোল্যান্ডের সাথে গোল ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় পর্বে চলে যেত পারত।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G