সৌদি থেকে ফিরছেন অবৈধ বাংলাদেশীরা

প্রকাশঃ এপ্রিল ২৬, ২০১৭ সময়ঃ ৯:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩০ অপরাহ্ণ

অবৈধভাবে সৌদি আরবে অবস্থানরত ১২ হাজারেরও অধিক প্রবাসী বাংলাদেশি সৌদি সরকারের আহ্বান করা সাধারণ ক্ষমার আওতায় দেশে ফিরতে ছাড়পত্র নিয়েছেন।

রাজধানী রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যারা অবৈধভাবে সৌদি আরবে অবস্থান করছেন, তাদের বিনা শাস্তিতে দেশের ফিরতে ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছে দেশটির সরকার। এ ঘোষণার পর অবৈধ বাংলাদেশিদের অনেকেই দেশে ফিরে যাবার সিদ্ধান্ত নেন।

বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মনিরুল ইসলাম জানান, এ পর্যন্ত রিয়াদে সাত হাজার ৩০৯ জন বাংলাদেশি আউট পাস সংগ্রহ করেছেন। আর জেদ্দা কনস্যুলেট থেকে থেকে মঙ্গলবার পর্যন্ত চার হাজার ৮৫৫ জন আউট পাস নিয়েছেন বলে কনস্যুলেটের ফার্স্ট সেক্রেটারি কামরুজ্জামান জানিয়েছেন।

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন বলেন, অবৈধরা এই সুযোগ নিয়ে সৌদি আরব না ছাড়লে তাদের জেল-জরিমানা হবে। আর যারা এই সুযোগ নেবেন, তাদের কোনো শাস্তি ছাড়াই দেশে ফেরার সুযোগ দেওয়া হবে। এমনকি ভবিষ্যতে কাজ নিয়ে আবারও বৈধভাবে সৌদি আরবে আসার সুযোগ থাকবে।

সৌদি আরবের অবৈধ অভিবাসীদের খুঁজে বের করতে এরই মধ্যে টাস্কফোর্স গঠন করেছে সৌদি সরকার। প্রচার চালাতে কাজ করছে সরকারের ১৯টি সংস্থা। এ ছাড়া বেশকিছু হাজতখানাও স্থাপন করা হয়েছে। তিন মাসের এই অভিযানে অন্তত ১০ লাখ অবৈধ প্রবাসী সৌদি ছাড়বে বলে দেশটির কর্মকর্তারা ধারণা করছেন।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G