স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৩, ২০১৫ সময়ঃ ৩:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৯ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

gazipurনিখোঁজের ১৬ ঘণ্টা পর বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে একটি পেয়ারা বাগান থেকে সুমনা আক্তার (৯) নামে এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল ১০টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রাম থেকে শ্রীপুর মডেল থানা পুলিশ এ লাশ উদ্ধার করে।

পরে ময়নাতদন্তের জন্য গাজীপুর জেলা সদরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সুমনা স্থানীয় মূলাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী এবং আয়নাল হোসেনের মেয়ে।

নিহতের বাবার বরাত দিয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, সুমনা বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের বাড়ির পাশে জনৈক মকবুল হোসেনের বিয়ের ঘোড়ার গাড়ী দেখতে গিয়ে নিখোঁজ হয়।

পরে তাদের বাড়ি থেকে পূর্ব দিকে প্রায় দেড় কিলোমিটার দূরে জনৈক আলাউদ্দিনের পেয়ারা বাগানে স্থানীয়রা তার লাশ দেখেতে পেয়ে স্বজনদের ও পুলিশে খবর দেয়।

খবর পেয়ে শুক্রবার সকাল ১০টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে হাসপাতালে পাঠায়। গাইবান্ধা সদরের হরিনাবাড়ি এলাকার আয়নাল স্ব-পরিবারে গাজীপুরের শ্রীপুর উপজেলার মূলাইদের আবুল হাসেমের বাড়ি ভাড়া থেকে রাজ মিস্ত্রির কাজ করেন।

তার স্ত্রী মোরশেদা বেগমও স্থানীয় হাসিন সোয়েটার কারখানায় চাকুরি করেন। সুমনার শরীরের বিভিন্ন অংশে কামড়-আঁচরের চিহ্ন রয়েছে এবং গায়ের জামা ছেঁড়া ছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হাত্যা করে ওই পেয়ারা বাগানে ফেলে রেখে গেছে।

প্রতিক্ষণ /এডি/মেহেদি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G