স্ত্রী কুপিয়ে মারল স্বামীকে

প্রকাশঃ ফেব্রুয়ারি ৮, ২০১৫ সময়ঃ ১১:৩৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

খুন-500x281রাজশাহীর দুর্গাপুরে স্বামী তাপস পান্নাকে (৩৫)  কুপিয়ে হত্যা করেছে তার স্ত্রী ত্রিনা লাকড়া। এ ঘটনায় স্ত্রী ত্রিনা লাকড়াকে আটক করেছে পুলিশ। শনিবার (০৮ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার পানানগর ইউনিয়নের মহিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তাপসের বাড়ি উপজেলার নিউ ডিগ্রি কলেজের পাশে। তবে তিনি মহিপাড়ায় শ্বশুর বাড়িতেই থাকতেন।
রাজশাহীর দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পারিবারিক কলহের জের ধরে শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া  হয়। এক পর্যায়ে ক্ষুদ্ধ স্ত্রী ত্রিনা লাকড়া হাতের কাছে থাকা হাসুয়া দিয়ে স্বামী তাপস পান্নাকে এলোপাথাড়ি আঘাত করেন।
আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ওসি পরিমল বলেন, এ ঘটনায় রোববার সকালে নিহতের স্ত্রী ত্রিনা লাকড়াকে আটক করা হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/সুমি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G