স্পিনার সাকিব রফিককে টপকে শীর্ষে

প্রকাশঃ ডিসেম্বর ২৩, ২০২২ সময়ঃ ৮:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২০ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

ভারতের বিপক্ষে টেস্ট ফরম্যাটে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি উইকেটের মালিক হলেন সাকিব আল হাসান।

এ ক্ষেত্রে স্বদেশী  সাবেক স্পিনার মোহাম্মদ রফিককে পেছনে ফেলেছেন  সাকিব। চলমান ঢাকা টেস্টের আগে ভারতের বিপক্ষে রফিক ও সাকিবের সমান ১৫টি করে উইকেট ছিলো।

গতকাল থেকে শুরু হওয়া ঢাকা টেস্টের দ্বিতীয় দিন (আজ) প্রথম ইনিংসে বল হাতে ৪ উইকেট নেন সাকিব। ভারতের বিপক্ষে টেস্টে ৮ ম্যাচে ১৯ উইকেট এখন সাকিবের। ৫ ম্যাচে ১৫ উইকেট নিয়ে দ্বিতীয়স্থানে নেমে গেলেন রফিক।

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G