হকির ফ্রাঞ্চাইজি ঃ ২৪ বিদেশি মাঠ মাতাবে

প্রকাশঃ অক্টোবর ২৬, ২০২২ সময়ঃ ৬:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৬ অপরাহ্ণ

কাল বাদে পরশু দেশের হকির ইতিহাসে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ফ্রাঞ্চাইজি হকি। যার পোশাকি নাম হকি চ্যাম্পিয়ন্স ট্রফি (এইচসিটি)। ছয় দল প্রতিদ্ব›িদ্বতা করছে প্রথম আসরে।

দলগুলো হলো- একমি, মেট্রো এক্সপ্রেস, মোনার্ক মার্ট, রূপায়ন গ্রæপ, সাইফ পাওয়ারটেক এবং ওয়ালটন। প্রত্যেকটি দল পাঁচজন করে বিদেশিকে চুক্তিভুক্ত করতে পারবে। কিন্তু মাঠে খেলাতে পারবে চারজন। তাই ড্রাফট অনুযায়ী ইতোমধ্যে চারজন করে ছয় দল ২৪জন বিদেশিকে দলভুক্ত করেছে। যার মধ্যে ছয়জন করে ভারতীয় ও মালয়েশিয়ান, দক্ষিণ কোরিয়ান তিনজন, দুই জন করে আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া ও পাকিস্তানি এবং একজন করে জাপানি, জার্মানি ও অষ্ট্রিয়ার।

ছয় দলের বিদেশিরা হলেন- মেট্রো এক্সপ্রেসে আর্জেন্টাইন জুয়ান মার্টিন লোপেজ, মালয়েশিয়ান ফিতরি সান ও আকিমুল্লাহ আনোয়ার ও দক্ষিণ কোরিয়ান ইউ সুংগো। সাইফ পাওয়ারটেক খুলনায় আর্জেন্টাইন গুইরো বেরিরোস, অস্ট্রিয়ার মরিজ ফ্রে, মালয়েশিয়ান নুর ফেরদুস রুসদি ও পাকিস্তান আজফার ইয়াকুব। ওয়ালটনে ভারতীয় এসভি সুনিল, মালয়েশিয়ান আজরি হাসান ও আবদুল খালিক হামিরিন এবং ইন্দোনেশিয়ান আলী সুরিয়া প্রাস্তিও। রূপায়ন গ্রæপে ভারতীয় প্রদিপ মোর ও জাসজিৎ সিং, কোরিয়ান কিম সাং ইউব এবং ইন্দোনেশিয়ান ফাতুব রহমান। মোনার্ক মার্ক পদ্মায় ভারতীয় চিংলেনসানা সিং ও সাইফ খান, জাপানি মিউ তানিমিৎসু এবং দক্ষিণ কোরিয়ান সিউ ও হায়ং। একমি ভারতীয় দিবেন্দর ওয়ালমিকি, জার্মানির ক্রিশ্চিয়ান হিনরিকস, মালয়েশিয়ান হাফিজ জাইনল এবং পাকিস্তানি ঘাজানফির আলী। এছাড়া ড্রাফট অনুযায়ী একমি’র বিদেশি কোচ হয়েছেন ওয়াসিম আহমেদ (পাকিস্তান), মেট্রো এক্সপ্রেসে সিন জিতি সন (দক্ষিণ কোরিয়া), মোনার্ক মার্টে শিং জিন ইউ (দক্ষিণ কোরিয়া), রূপায়ন গ্রæপে ইউয়ান কয়ু (দক্ষিণ কোরিয়া), সাইফ পাওয়ারটেকে ধর্মরাজ আবদুল্লাহ (মালয়েশিয়া) এবং ওয়ালটন দলে কোচ হিসেবে থাকছেন সাইফুল আজলী (মালয়েশিয়া)।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G