হরতালের সমর্থনে সুপ্রিমকোর্টে বিক্ষোভ মিছিল

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৩, ২০১৫ সময়ঃ ১:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৯ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম

bnp-lawyers-sm20131110135552বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতালের সমর্থনে সুপ্রিমকোর্টে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা।

সুপ্রিমকোর্ট বার ভবনের নিচে সোমবার বেলা পৌনে ১১টা থেকে ১২টা পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করেন।

সমাবেশে বক্তব্য রাখেন- সুপ্রিমকোর্ট বারের সদস্য অ্যাডভোকেট আবেদ রাজা, সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট রফিকুল হক তালুকার রাজা, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, জামিল আকতার এলাহি, গোলাম মো. চৌধুরী আলাল প্রমুখ।

সমাবেশে বক্তরা বলেন, অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবি মেনে নিয়ে নির্বাচন দিতে হবে।
আগামীকাল আইনজীবী সমিতির সভাপতির কক্ষের সামনে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করবেন বলে ঘোষণাও  দেন।
প্রতিক্ষণ/এডি/রবি

 

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G