হাইকমিশন উড়িয়ে দেওয়ার হুমকি; গ্রেফতার ১

প্রকাশঃ এপ্রিল ২৮, ২০১৭ সময়ঃ ১২:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৭ অপরাহ্ণ

পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি) বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়ার হাইকমিশন বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে।

গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর বনশ্রী এলাকা থেকে ঐ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তার নাম সীমান্ত।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (মিডিয়া) সুমন কান্তি চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এর আগে গত ২৫ এপ্রিল সকালে অজ্ঞাত একটি ই-মেইল বার্তায় রাজধানীর গুলশান ২ নম্বরে অবস্থিত অস্ট্রেলিয়ার হাইকমিশনকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, অজ্ঞাত একটি ই-মেইল থেকে পাঠানো এক বার্তায় হাইকমিশনারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। আর চাঁদার টাকা না দিলে বোমা মেরে হাইকমিশন উড়িয়ে দেওয়া হবে বলে হুমকিও দেওয়া হয়। হুমকি পাওয়ার পর থেকে হাইকমিশন কার্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G