হৃদয়ের রেস্তোরাঁয় বালাম, হাবিব, মিনার
প্রতিক্ষণ ডেস্কঃ
সম্প্রতি একটি রেস্তোরাঁ চালু করলেন জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান। গত ২৪ আগস্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পীরা। তাদের মধ্যে অন্যতম বালাম ও হাবিব ওয়াহিদ।
হৃদয় জানান, রাজধানীর ৩০০ ফুট সড়কে ‘জায়রো হাউস’ (Gyro House) নামে একটি রেস্তোরাঁ খুলেছেন হৃদয়। ওইদিন বিকেল ৫টায় কেক কেটে এর উদ্বোধন হয়। এ সময় আরও ছিলেন সংগীতশিল্পী মিলন মাহমুদ, মিনার রহমান প্রমুখ।
যদিও শোবিজ তারকাদের খাবারের দোকান খোলার চল নতুন নয়। তবে সাম্প্রতিক কালে চিত্রনায়ক রিয়াজ হতে শুর করে সংগীতশিল্পী শাফিন আহমেদ, হাবিব, মিলন মাহমুদ, পারভেজ সাজ্জাদ, অভিনেতা মিশু সাব্বির সহ অনেক তারকারাই রেস্তোরাঁ খুলেছেন।
প্রতিক্ষণ/এডি/আরএম



















