হ্যাকড হয়েছে সালমার ফেসবুক আইডি

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৩, ২০১৭ সময়ঃ ৭:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Salma 01হ্যাকিংয়ের কবলে পড়েছে কণ্ঠশিল্পী সালমার ফেসবুক আইডি। কোনোভাবেই পুরনো আইডিটি উদ্ধার করতে না পেরে বাধ্য হয়ে নতুন আইডি খুলেছেন সালমা। জিডি করার প্রস্ততিও নিচ্ছেন ‘বানিয়া বন্ধু’ খ্যাত এ তারকা।

এ প্রসঙ্গে সালমা বলেন, ফেব্রুয়ারির শুরুতেই আইডিটা হ্যাকড হয়েছে। প্রথম প্রথম আমি বুঝতে পারিনি। ভেবেছি হয়ত কোনো সমস্যা। উদ্দেশ্যপ্রণোদিত হয়েই কেউ আমার এই ক্ষতিটা করেছে। আজ-কালের মধ্যেই জিডি করব। আইডিটি বন্ধ করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবো নেব। আমি নতুন একটি আইডি খুলেছি।

সালমা আরোও বলেন, এক বছর পর আমার অ্যালবাম প্রকাশ হতে যাচ্ছে। ১১তম একক অ্যালবাম প্রকাশের আগে টাইটেল গানটি প্রকাশ করেছি। বাকি দুটি গান ১৫ দিন পর পর সিঙ্গেল ট্র্যাক হিসেবে জিপি মিউজিক ও জিসান মাল্টিমিউজিকের ইউটিউবে চ্যানেলে এক সঙ্গে ছাড়া হবে। আশা করছি এই অ্যালবামের গানটি ভালোবাসা দিবসে ভিন্নমাত্রা যোগ করবে।

প্রতিক্ষণ/এডি/এস.আর.এস

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G