১০ম ক্রিকেট লীগের লংগার ভার্সন কাল শুরু

প্রকাশঃ ডিসেম্বর ১৮, ২০২২ সময়ঃ ১:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৭ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ১০ম ক্রিকেট লীগের লংগার ভার্সন কাল শুরু হচ্ছে। বিসিবি আজ এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে।

১০ম ক্রিকেট লীগের এক দিনের ভার্সন আগেই শেষ করেছে বিসিবি। ৪টি দল ৬০ ক্রিকেটার নিয়ে ৫ ভেন্যুতে কাল থেকে শুরু করে নতুন বছর ২০২৩ সালের ৫ মার্চ অবদি চলবে লংগার ভার্সন এ আসর।

তবে চট্টগ্রম, বগুড়া, কক্সবাজার ও রাজশাহীতে সব গুলো চার দিনের ম্যাচ অনুুষ্ঠিত হবার পর ২-৫ মার্চ ২০২৩ সিলেট ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল দিয়ে এ আসর শেষ হবে।

বিসিবির লংগার ভার্সনে চার দলগুলো হলো- বিসিবি সেন্ট্রাল, বিসিবি নর্থ, বিসিবি সাউথ ও ইসলামী ব্যাংক।

কাল প্রথম ম্যাচে রাজশাহী ভেন্যুতে মাঠে নামবে বিসিবি সেন্ট্রাল বনাম ইমলামী ব্যাংক। অপর ভেন্যু বগুড়ায় মাঠে নামবে বিসিবি নর্থ বনাম বিসিবি সাউথ।

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G