১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকারের পতন: মিলন

প্রকাশঃ জানুয়ারি ২৪, ২০১৫ সময়ঃ ১২:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

milon১৫ ফেব্রুয়ারির মধ্যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হবে বলে দাবি করলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

জিয়াউর রহমানের ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ধানসিঁড়ি বিএনপি কাতার শাখা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি করেন তিনি।

ধানসিঁড়ি বিএনপি কাতার শাখার ভারপ্রাপ্ত সভাপতি পেয়ার মোহাম্মদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সহ সভাপতি ফারুক হোসেনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, দোয়া ও মুনাজাত করেন মওলানা নুরুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন, অনুষ্ঠানের আহ্বায়ক আব্দুল মতিন মোল্লা, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শরিফুল হক সাজু, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল হক, সহ সভাপতি মুকবুল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক দিলীপ কুমার ছোটন, কমল পরিষদের সভাপতি আব্দুল মতিন পাটোয়ারী, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, যুবদল সাধারণ সম্পাদক জামিল আলম মীর, তছলিম ভুইয়া, রেজাউল করিম রেজু প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/কাবেরি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G