১ ফেব্রুয়ারি শুরু এসএসসি পরীক্ষা

প্রকাশঃ জানুয়ারি ৩০, ২০১৬ সময়ঃ ১২:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৯ অপরাহ্ণ

tyrtytryআগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা।

শনিবার বেলা সোয়া ১১টার দিকে সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই তথ্য জানান।

শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত রয়েছে। মূল পরীক্ষা পহেলা ফেব্রুয়ারি শুরু হয়ে ৮ই মার্চ শেষ হবে। ৯ মার্চ থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ১৪ মার্চ শেষ হবে। এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন পরীক্ষার্থী। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৭২ হাজার ২৫৭ জন। প্রতিষ্ঠান বেড়েছে ৩১১টি এবং কেন্দ্র বেড়েছে ২৭টি।

তিনি বলেন, এ বছর বিদেশে কেন্দ্র থাকবে আটটি। এ বছর এসএসসি পরীক্ষায় কিছু পরিবর্তন থাকছে। আগে পরীক্ষার শুরুতে শিক্ষার্থীদের শুধু সৃজনশীল বা রচনামূলক অংশের উত্তর দিতে হতো। তবে এবার থেকে শুরুতে এমসিকিউ অংশের উত্তর দিতে হবে। এই দুই অংশের পরীক্ষার মধ্যে বিরতি থাকবে ১০ মিনিট।

তিনি আরো বলেন, এ বছর বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া সব বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে।  শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা নামে একটি নতুন বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। এ বিষয়েও সৃজনশীল প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে।

 

প্রতিক্ষণ/এডি/এফটি

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G