৩০ সেপ্টেম্বর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা

প্রকাশঃ সেপ্টেম্বর ২৮, ২০১৬ সময়ঃ ১১:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪০ অপরাহ্ণ

4cmoduঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ৩০ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ঐ ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৫৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটসহ ক্যাম্পাসের বাইরের ভর্তি কেন্দ্রগুলো হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, নীলক্ষেত হাইস্কুল, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ইডেন মহিলা কলেজ, আইডিয়াল কলেজ, বেগম বদরুন্নেছা মহিলা কলেজ এবং উইলস লিটল ফ্লাওয়ার স্কুল ও কলেজ।

এ বছর বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগগুলোর এক হাজার ২৫০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৪২ হাজার ১৪৭ জন। পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ইলেক্ট্রনিক ডিভাইস বা যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষা চলাকালে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ভর্তি পরীক্ষার আসন বিন্যাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G