৫৫ টাকার টিসিবির চিনি, বৃষ্টিতে বন্দি রাজধানী-বাসি

প্রকাশঃ অক্টোবর ২৪, ২০২২ সময়ঃ ৩:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১০ অপরাহ্ণ

সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আজ থেকে রাজধানীতে ভর্তুকি মূল্যে ৫৫ টাকায় চিনি বিক্রির ঘোষণা আগে থেকেই ছিল। কিন্তু গতকাল থেকে রাজধানীর আকাশে সিত্রাংয়ের প্রভাবে টানা বৃষ্টি চলছে। তাই টিসিবি- এ কার্যক্রম ব্যাহত হয়েছে।

রোববার  টিসিবির পক্ষ থেকে বিশেষ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে টিসিবির পক্ষ থেকে সাশ্রয়ী মূল্যে চিনি বিক্রি করার সিদ্ধান্ত হয়েছে।  কিন্তুৃ রাজধানী বাসি আজ ঘর থেকেই বেরুতে পারেনি।

সোমবার (২৪ অক্টোবর) দুপুর ১টা থেকে চিনি বিক্রি কার্যক্রম শুরু হবার কথা। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে। একজন ভোক্তা ৫৫ টাকা দরে স‌র্বোচ্চ এক কেজি ক‌রে চিনি কিনতে পারবেন।

গত কয়েকদিন ধরে হঠাৎ অস্থিতিশীল হয়ে উঠেছে চিনির বাজার। সংকটের কথা ব‌লে সরকারের বেঁধে দেওয়া মূল্যের চেয়ে ১০ থেকে ১৫ টাকা বেশি দামে চিনি বিক্রি করছেন ব্যবসায়ীরা।  অনেক এলাকায় প্যাকেটজাত চিনি পাওয়াই যাচ্ছে না।

তবে কেন্দ্রীয় ব্যাংক বল‌ছে, চা‌হিদার বিপরীতে দে‌শে পর্যাপ্ত চি‌নি আমদানি করা হয়েছে। সংকট হওয়ার কো‌নো কারণ নেই। রোববার বিকেলে কেন্দ্রীয় ব্যাং‌কের পাঠা‌নো ‌বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, গত বছরের তুলনায় এ বছর চিনি সরবরাহে কোনো ঘাটতি নেই। শিগগিরই আরো ১ লাখ টন চিনি আমদানি করা হচ্ছে। একটু তদারকি করলে চিনির বাজার স্বাভাবিক হবে।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G