৮ এলাকায় আগামী সপ্তাহ গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটবে

প্রকাশঃ নভেম্বর ৫, ২০২২ সময়ঃ ২:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৪ অপরাহ্ণ

বিশেষ প্রতিবেদন

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে ঘোষণা মোতাবেক কাল ৬ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত এক সপ্তাহ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্ন অথবা স্বল্প চাপ বিরাজ করতে পারে। গ্যাসের সঞ্চালন পাইপ লাইনের কাজের জন্য এটা হতে পারে।

আজ শনিবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, জিটিসিএল আগামী ৬ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ ৩০ ইঞ্চি ব্যাস, ৬০ কিলোমিটার উচ্চচাপ বিশিষ্ট গ্যাস সঞ্চালন পাইপলাইনে ইন্টিলিজেন্ট পিগিং কার্যক্রম সম্পাদন করবে।

এই সময়ে তিতাস গ্যাসের অধিভুক্ত ঢাকা মহানগরীর দক্ষিণ অংশের আংশিক এলাকা, জিনজিরা, কেরানীগঞ্জ, মেঘনাঘাট, সোনারগাঁও, হরিপুর, নারায়ণগঞ্জ, ফতুল্লা এবং মুন্সীগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্ন অথবা স্বল্প চাপ বিরাজ করতে পারে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G