আজ কেমন যাবে: ২৬মার্চ

প্রকাশঃ মার্চ ২৬, ২০১৬ সময়ঃ ১:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৪ অপরাহ্ণ

ফটো-১

আজ শনিবার, ২৬ মার্চ ২০১৬। কেমন যাবে আপনার আজকের দিনটি ? জেনে নিন আজকের রাশিফলে। 

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): আপনার বুদ্ধিদীপ্ত আচরণ এবং আত্মিক বিচার কাছের মানুষটিকে আরও বেশি কাছে টানবে মেষ। যার উপস্থিতি আপনাকে রোমান্সিত করে তার অস্তিত্ব আপনাকে আজ অনেক বেশি উষ্ণায়িত করবে। কর্মক্ষেত্রে মৃদু প্রতিযোগিতা বাড়বে। দূরযাত্রা শান্তি অনুভব করবেন নিশ্চিত। বেকারদের কারো হাতে আজ উপছে পড়া টাকার দায়িত্ব আসবে। 
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫

বৃষ (২১ এপ্রিল – ২১ মে): বৃষ আজ আপনার বিচারিক ক্ষমতা বেড়ে যাবে অলৌকিকভাবে। যদিও আপনার প্রতিপক্ষ বুদ্ধি আর ক্ষমতার জোরে যথেষ্ট শক্তিশালী, তবুও আপনার তীক্ষ্ণ অবস্থান জয়ের পথ সূচনা করবে। প্রতিষ্ঠিত কোনো কোম্পানির দায়িত্ব আজ কাঁধে চেপে বসতে পারে। প্রতিবেশির কারো প্রতি আজ হঠাৎই স্নেহশীল হয়ে উঠবেন। নতুন প্রেমিকদের ক্ষেত্রে সময়জ্ঞানের ‍স্বল্পতায় বকা জুটতে পারে। বিদেশে উচ্চশিক্ষার সুযোগ মিলতে পারে বৃষ রাশির জাতক-জাতিকার কারো।  শুভ রং: আকাশি, কমলা। শুভ সংখ্যা: ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪

মিথুন (২২ মে – ২১ জুন): গ্রুপের সঙ্গে কাজের গতি বেড়ে চলবে গাণিতিক হারে আর আপনার সম্মান বেড়ে যাবে জ্যামিতকি হারে। মধ্যাহ্ণভোজে আত্মীয়ের বাড়িতে দাওয়াতে যেতে বাধ্য হতে পারেন। আজকের দিনে প্রতিবেশির সঙ্গে বিবাদের অবসান ঘটবে। নতুন পরিচিতের সাহায্যে মিরে যাবে কঠিন সমস্যার সহজ সমাধান। হাতে আজ টাকা আসবে নিশ্চিত। সন্ধ্যা নাগাদ উপহার পেয়ে যাবেন পছন্দের মানুষটির কাছ থেকে। 
শুভ রং: হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা: ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭

কর্কট (২২ জুন – ২২ জুলাই): আপনি নতুন কিছু লিখতে, মজা করে পড়াতে এবং বোঝাতে সক্ষম কর্কট। আপনার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে যে কাউকে বসে আনাও সম্ভব। কিন্তু সাত পাঁচ কি যেন ভেবে আজ নিজেকে বেশ অযোগ্য মনে হতে পারে। অমনোযোগরে কারণে কর্মক্ষেত্রে বসের ঝাড়ি জুটে যেতে পারে। প্রিয় মানুষের অযথা বকুনিও মাথা পেতে নিতে হতে পারে। বেকারদের কারো কারো চাকরির সুবন্দোবস্ত হয়ে যেতে পারে। রাস্তা পারাপারে কর্কটের জাতক-জাতিকার জন্য আজ বিশেষভাবে সচেতন হতে হবে।  শুভ রং: হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা: ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট): সিংহ আজ আপনার মনে হতে পারে কোনো ভিন গ্রহের আধিপত্যে আছেন। এটা নিঃন্দেহে আপনার জন্য আনন্দের। আপনার ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটবে অপরের সঙ্গে আচরণে। তবে ভাই সিংহ আজ আপনার সচেতনতা বাড়াতে বলা হচ্ছে বিশেষভাবে। ইতিমধ্যেই অনেকে আপনার প্রতি ঈর্ষান্বিত হয়ে উঠেছেন। অর্থভাগ্য আজ বিশেষভাবে শুভ। দূরযাত্রায় আপনাকে টানবে তবে আজ না যাওয়ায় ভালো। 
শুভ রং: হলুদ, সোনালি । শুভ সংখ্যা: ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর): উল্লেখযোগ্য একটি সংখ্যার গ্রুপ আজ আপনার বাড়িতে আসবে। আপনার অনুকূল্য পাওয়ায় তাদের একমাত্র চাওয়া হবে কন্যা। কর্মক্ষেত্রে ঝামেলা বাড়তে থাকবে। আপনার ব্যবহার্য মূল্যবান জিনিস বিশেষ যত্ন আশা করছে। পরিবারের কারো রোগমুক্তিতে আনন্দ অবধারিত।  শুভ রং: ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা: ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর): বাড়ির পাশে ছোট্ট কোনো অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে সবাই আপনাকে চাইবে তুলা। অনুষ্ঠান ছোট হলেও আপনার আনন্দ হবে সীমাহীন। আজ সমাজের উল্লেখযোগ্য অনেকের সঙ্গে বেশ মজার সময় কাটবে। কর্মক্ষেত্রে কাজের স্বীকৃতি পাবেন অঘোষিতভাবে। বন্ধুদের কল্যাণে বেশ কিছু অর্থব্যয় ঘটবে। 
শুভ রং: ফিরোজা, আকাশি ও সাদা । শুভ সংখ্যা: ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর): আজ তথ্য প্রযুক্তির প্যাচানো ঝামেলায় নিজেকে জড়িয়ে ফেলবেন। তবে সঠিক সুরাহা নিয়েই বাড়িতে ফিরবেন এটাও সত্য। প্রেমের প্রজাপতি অযথায় আপনার চোখে এসে বসবে। নতুন করে অযাচিত প্রেমে পড়তে পারেন। তাই সাবধান থাকুন। অবসর পেলে পরিবারের সদস্যদের নিয়ে ঘুরে আসুন দর্শনীয় স্থান থেকে। 
শুভ রং: নীল, ঘিয়ে, চকলেট
শুভ সংখ্যা: ১, ২, ৩, ৯, ২২, ৩৪

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G