শ্রোতা ও অধিনায়কের প্রশংসায় আমি মুগ্ধ: বেলাল খান

প্রকাশঃ মার্চ ১৭, ২০১৫ সময়ঃ ২:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৫ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

image_148210.10653816_1535959663305440_8709649995917136766_nবেলাল খান এ সময়ের তরুণ জনপ্রিয় কণ্ঠশিল্পী। তিনি গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুরও করেন।

বিশ্বকাপের গানটিরও সুর করেছেন তিনি এবং কণ্ঠও দিয়েছেন। ক্রিকেট গান এবং বর্তমান ব্যস্ততা নিয়ে আজকের সাক্ষাতকারের অতিথি তিনি।

**:বিশ্বকাপ ক্রিকেট নিয়ে করা ‘জাগো বাংলাদেশ’ গানটির সুর করেছেন আপনি। কেমন লেগেছে এই আয়োজনের সঙ্গে থেকে?

বেলাল খান: আসলে গানটির জন্য হঠাৎ করে আমার কাছে প্রস্তাব আসে যার জন্য সময় খুব বেশি পাইনি। তবে কাজটা করে আমার ভালোই লেগেছে। শ্রোতাদের ভালো সাড়াও পাচ্ছি।

**: এই গানে তো আপনিসহ ১১ জন কণ্ঠশিল্পী কণ্ঠ দিয়েছেন। ১১ জনের কথা মাথায় রেখে সুর করা কতটা কঠিন ছিলো?

বেলাল খান: এটা অবশ্যই একটা চ্যালেঞ্জিং কাজ ছিলো আমার জন্য। একসঙ্গে এতজন কণ্ঠশিল্পীর কথা মাথায় রেখে সুর করাটা একটু কঠিন। তবে আমাকে খুব বেশি বেগ পেতে হয়নি কারণ সবাই অনেক আন্তরিক ছিলেন। সবার আন্তরিকতায় গানটি অনেক ভালো হয়েছে।

**: সম্প্রতি এই গানটির প্রশংসা করেছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ভালো লাগার জায়গাটা কতটুকু?

বেলাল খান: এই ভালোলাগা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যাদের উৎসাহ দেওয়ার জন্য গান করা তাদের দলপতি যখন গানটির প্রশংসা করেছেন এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে। এই প্রশংসা শুধু আমার একার নয়। এই গানসংশ্লিষ্ট সকলেরই।

**: এবারের বিশ্বকাপের খেলাগুলো কি দেখা হচ্ছে?

বেলাল খান: হ্যাঁ। প্রায় সব খেলাই দেখছি। আর বাংলাদেশের খেলার দিন তো কোন কাজই রাখি না।

**: আপনার একক অ্যালবাম কবে প্রকাশ পেতে পারে?

বেলাল খান: আগামী পহেলা বৈশাখে অ্যালবামটি প্রকাশ করার ইচ্ছে আছে।

**: আপনার একক অ্যালবামের জন্য শুভ কামনা। আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
বেলাল খান: আপনাকেও ধন্যবাদ।সূত্র:বাংলামেইল

প্রতিক্ষণ/এডি/আকিদ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G