ফ্রিজ ব্যবহার করবেন যেভাবে
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম
গরম পড়তে শুরু করেছে। আপনার বাসার ফ্রিজটি ব্যবহারের এখনই উত্তম সময়। গরমে যেকোনো খাদ্য খুব সহজেই নষ্ট হয়ে যায় বলে এই সময়টাতে ফ্রিজটি ওপরেই চাপ পড়ে বেশি। তাই বলে সব খাবার যাচ্ছেতাই করে রেখে দিলেই হবে না। তাতে করে খাবার অস্বাস্থ্যকর হয়ে পড়তে পারে। চলুন জেনে নেই কীভাবে স্বাস্থ্যকর উপায়ে ফ্রিজে খাদ্য সংরক্ষণ রাখা যায় :-
১. সবজি প্লাস্টিকের প্যাকেটে ভরে ক্রিসপারে রাখুন। প্যাকেটের মুখ অবশ্যই ভাল করে আটকে নেবেন।
২. ফল-মূল, সবজি, ডিম দুধ আলাদা আলাদা র্যাকে স্টোর করুন। মাছ, মাংস, ফ্রোজেন ফুড ডিপে রাখুন।
৩. রান্না করে সাথে সাথেই গরম খাবার ফ্রিজে রাখবেন না। ফ্যানের বাতাসে ঠান্ডা করে তারপরে ফ্রিজে ঢোকান। আর অনেকদিনের রান্না করা খাবার ফ্রিজে রেখে দিবেন না। রান্না করা খাবার কখনো ডিপে রাখবেন না।
৪. রান্না করা খাবার এয়ারটাইট কন্টেনারে ঢুকিয়ে তারপর ফ্রিজে রাখুন।
৫. শাকপাতা ফ্রিজে রাখার সময় আটি খুলে রাখুন। কাঁচা মরিচ রাখার আগে বোটা খুলে রাখুন। নয়তো পঁচে যাবে।
৬. ফ্রিজের ভেতর ফল এবং সবজি একসঙ্গে না রেখে আলাদা স্টোর করুন। কিছু কিছু ফল যেমন আপেল থেকে ইথিলিন নামক গ্যাস বের হয় যা সবজি তাড়াতাড়ি পাকিয়ে দেয়। তাই টমেটো এবং শসা একসঙ্গে ক্রিসপারে রাখবেন না।
প্রতিক্ষণ/এডি/রবি



















