শমি-মাহফুজের ‘অনুমতি প্রার্থনা’

প্রকাশঃ এপ্রিল ২১, ২০১৫ সময়ঃ ৫:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৩ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক

127 (1)দীর্ঘ ১০ বছর পর আবারও ছোট পর্দায় আসছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার ও মাহফুজ আহমেদ।

নতুন একটি টেলিফিল্মে অভিনয় করবেন এই জুটি। চয়নিকা চৌধুরীর রচনায় ও পরিচালনায় টেলিফিল্মের  নাম ‘অনুমতি প্রার্থনা’। এতে স্বামী-স্ত্রীর ভুমিকায় দেখা যাবে তাদের।

আগামী মে মাসে নেপালে এর শুটিং শুরু হবে। আসন্ন রোজার ঈদে এটি এনটিভিতে প্রচারিত হবে বলে জানা গেছে।
গল্পে দেখা যাবে, মাহফুজ-শমী স্বামী-স্ত্রী। স্ত্রীকে তিনি প্রচন্ড ভালোবাসেন মাহফুজ। কিন্তু অন্য একটি মেয়ের প্রতিও তার মায়া আছে। এ নিয়ে সম্পর্কের টানাপোড়েন। জমে ওঠে গল্প। টেলিফিল্মটিতে আরও অভিনয় করবেন আনিসুর রহমান মিলন, মিথিলা প্রমুখ।

নাটকটি সম্পর্কে শমী কায়সার বলেন, গল্পটা ইন্টারেস্টিং মনে হয়েছে। আর চয়নিকা চৌধুরীর কাজ মানেই অনেক যতেœর ছোঁয়া। সঙ্গে মাহফুজ ভাই আছেন। সব মিলিয়ে ব্যাটে-বলে টাইমিংটা ভালো ছিল। তাই অভিনয় করছি। আর ঈদ উৎসবে দর্শকের সঙ্গেও যোগ দেওয়ার ইচ্ছাটা ছিল।

শমী-মাহফুজ জুটি সর্বশেষ অভিনয় করেছিলেন চয়নিকা চৌধুরী পরিচালিত ‘তোমাকে ছুঁয়ে’ শিরোনামের নাটকে। ২০০৫ সালে নাটকটি প্রচার হয়েছিল এনটিভিতে।

প্রতিক্ষণ/এমআর/তপু

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G