গরমেও পড়ুন আরামদায়ক জুতা

প্রকাশঃ এপ্রিল ২৩, ২০১৫ সময়ঃ ১২:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৮ অপরাহ্ণ

7302068444_93d358a418একটা সময় ছিল যখন সবার জুতা পড়ার অনুমতি ছিল না। আর পড়লেও নির্দিষ্ট কিছু সময়ে, নির্দিষ্ট কিছু গন্ডি6c1c18e8830f5ca63d2175b0dbf37987র মধ্যে এবং নির্দিষ্ট কিছু মানুষের মেধ্যে এই জুতা পড়ে চলাফেলার সুযোগ ছিল মাত্র। সেই যুগকে অনেক পেছনে ফেলে এসেছি আমরা।

এখন কে জুতা পড়ল আর কে পড়ল না তা নিয়েই কারো মাথাব্যাথা নেই। তবে কারও পায়ে একজোড়া সুন্দর জুতা দেখলে কেউ না তাকিয়ে কি আর পারে। সুন্দর জুতা বলে কথা। কেউ হয়তো আগ বাড়িয়ে জিজ্ঞেসই করে ফেললো; জুতার দাম কত? কোথা থেকে কেনা হয়েছে? কী নাম এর? ইত্যাদি ইত্যাদি।

espadrilles-suede-hamptonsসঠিক সময়ে উপযুক্ত জুতাটি নির্বাচিত করার মধ্যেও এক ধরণের বিজ্ঞতা আছে। যেমন ধরুন, এখন আচ্ছামতো গরম পড়ছে। সারা শরীর ঘেমে একাকার। এ সময় আপনার পোশাক থেকে শুরু করে জুতা পর্যন্ত কী ধরণের পড়বেন তার একটা আলাদা মানদন্ড আছে; যা সময়ই আপনাকে ঠিক করে দিচ্ছে।

fjসপাড্রিলস গরমের জন্য আরামদায়ক এই জুতোটি যে কোনো পোশাকের সাথে বেশ ভালো মানিয়ে যায়। নরম পাটের সোলের জুতোগুলোর ওপরের অংশ তৈরি হয় ক্যানভাস দিয়ে। খুবই হালকা ধরণের এবং বাতাস চলাচলের জন্য উপযোগী এই জুতোগুলো গরমের জন্য খুবই আরামদায়ক।

বোট সু এই জুতোগুলিও যে কোনো পোশাকের সাথে মানিয়ে যায়। লেদার কিংবা ক্যানভাসের তৈরি এই জুতোগুলোর সোল রাবারের তৈরি হয়ে থাকে। রমের সময় মোজা পড়া বেশ যন্ত্রণার হয়ে থাকে। এই যন্ত্রণা থেকে রেহাই পেতে পড়তে পারেন এই ধরণের জুতো। মোজা ছাড়াই এই জুতোগুলো আপনাকে দেবে স্টাইলিশ লুক এই গরমেও।

স্নিকার্স এমন একধরণের জুতো যা সবচাইতে স্টাইলিশ লুকটি এনে দিতে পারে খুব সহজে এবং গরমে এই ধরণের জুতো বেশ আরামদায়ক। গরম থেকে রেহাই পেতে নানা ধরণের নানা ডিজাইনের স্নিকার্স পড়তে পারেন পোশাকের সাথে মিলিয়ে।

shoes 1মোক্কাসিন এই ধরণের জুতোও সকল ধরণের পোশাকের সাথে মানিয়ে আপনাকে দেবে স্টাইলিশ লুক এবং একই সাথে গরমে আরামদায়ক অনুভূতি। Mens-Boat-Shoes-Spring-Summer-2014-1নরম চামড়ার তৈরি এই জুতোগুলো ফিতেসহ এবং ফিতে ছাড়া দুভাবেই পাওয়া যায়। মোজা ছাড়া পড়া যায় বলে এই ধরণের জুতো গরমের জন্য বেশ উপযোগী।  

 

তাজিন/প্রতিক্ষণ/এডি/শারমিন

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G