নতুন ব্যস্ততায় বাঁধন

প্রকাশঃ মে ৪, ২০১৫ সময়ঃ ১১:০৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৭ অপরাহ্ণ

imagesআসন্ন ঈদকে সামনে রেখে নিরলস কাজ করে যাচ্ছেন বাঁধন। এরই মধ্যে কয়েকটি নাটকের শুটিং শেষ করেছেন।

নিজের ব্যস্ততা প্রসঙ্গে বাঁধন বলেন, ধারাবাহিকগুলোর শুটিংয়ে নিয়মিত সময় দিয়ে আসছি। নতুন ও প্রচার চলতি সব নাটকের শুটিংই নিয়মিত করতে হচ্ছে। তবে আসছে ঈদের জন্য নতুন ব্যস্ততা শুরু হয়ে গেছে।

ঈদ উপলক্ষে বেশ কিছু নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। এরই মধ্যে কয়েকটির শুটিং শেষও হয়েছে। স্ক্রিপ্ট জমা পড়ে আছে আরও কিছু নাটকের। তবে সময় ও সিডিউলের সমন্বয়ে এ কাজগুলো শেষ করবো। আর অভিনয়ের পাশাপাশি বাসায়ও সময় দিতে হয়।

সম্প্রতি সাখাওয়াত মানিকের পরিচালনায় ‘মেঘে ঢাকা শহর’ নামের একটি ধারাবাহিকের শুটিং শেষ করেছেন বাঁধন। এছাড়াও তার অভিনীত ‘ঘোমটা’, ‘সাপলুডু’, ‘দলছুট প্রজাপতি’, ‘জীবনের গল্প’ নাটকগুলো বিভিন্ন চ্যানেলে প্রচার চলছে।

এসব নাটকে অভিনয় প্রসঙ্গে বাঁধন বলেন, প্রতিটি নাটকেই চরিত্রের ভিন্নতা রয়েছে। গল্পগুলোও আলাদা ধাঁচের। এরই মধ্যে বেশ সাড়া পেয়েছি নাটকগুলো থেকে। এদিকে নাটকের পাশাপাশি বিজ্ঞাপনেও সরব এ অভিনেত্রী।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G