কলকাতার মিডিয়াতে কুসুম

প্রকাশঃ মে ২৭, ২০১৫ সময়ঃ ১১:৪২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪২ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক

kusum sikdarওপারবাংলার নির্মাতা গৌতম ঘোষের পরিচালনায় প্রসেনজিতের বিপরীতে ‘শঙ্খচিল’ চলচ্চিত্রের শুটিং শেষ করলেন কুসুম শিকদার। এর ভেতরে কলকাতার কয়েকটি দৈনিক ও টিভি চ্যানেলে নির্মাতা কুসুমের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন।

খুব জলদি কলকাতার একটি টিভি অনুষ্ঠানে গৌতম ঘোষ, প্রসেনজিতের সাথে কুসুম অংশগ্রহণ করবেন। ‘শঙ্খচিল’ ছবিটি কুসুমের অভিনয় ক্যারিয়ারের নতুন এক টার্নিং পয়েন্ট বলেও অনেকে মন্তব্য করছেন। কুসুম নিজেও এ নিয়ে উচ্ছ্বসিত।

‘শঙ্খচিল’ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার ক্যারিয়ারের অন্যতম প্রাপ্তি গৌতমদার সাথে কাজ করা। এত পারফেকশন তার কাজে, যার সাথে কাজ করে অনেক কিছুই শিখতে পেরেছি।’

কুসুম আরো বলেন, ‘এছাড়া অনেকেই তো কলকাতার একাধিক ছবিতে কাজ করছেন বা করতে চাইছেন, সেদিক দিয়ে বলবো আমি উপমহাদেশের সবচেয়ে মেধাবী পরিচালকের ছবিতে সুযোগ পেয়ে সত্যিই ধন্য এবং ছবিটি রিলিজ পেলেই দর্শক এর চমকটি দেখতে পারবেন।’

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G