বার কাউন্সিল নির্বাচন ১৩ আগস্ট

প্রকাশঃ মে ২৮, ২০১৫ সময়ঃ ২:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০২ অপরাহ্ণ

suprim_court_বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনের জন্য ১৩ আগস্ট দিন ধার্য করে দুই সপ্তাহের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করে তা প্রকাশ করতে বলেছে আপিল বিভাগ।

বার কাউন্সিল ও তিন প্রার্থীর আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন।

আদেশে বলা হয়, বার কাউন্সিলের চেয়ারম্যান (অ্যাটর্নি জেনারেল) ও কাউন্সিলের সচিবকে ভোটার তালিকা পর্যালোচনা করে ১২ জুলাইয়ের মধ্যে প্রকাশ করতে হবে। আর ভোট হবে ১৩ আগস্ট।

নির্বাচন হওয়ার আগ পর্যন্ত বর্তমান কমিটিই কাজ চালিয়ে যাবে বলে কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহাবুব হোসেন জানান।
গত ২৫ মার্চ বার কাউন্সিল নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়, যাতে ভোটের দিন রাখা হয়েছিল ২০ মে। এরপর ৯ এপ্রিল কাউন্সিল নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করে, যাতে ভোটার সংখ্যা দেখানো হয় ৪৮ হাজার ৪৬৫ জন।

তবে ওই তালিকায় ‘অস্পষ্টতা ও একই ধরনের নাম একাধিকবার’ থাকার কথা জানিয়ে কাউন্সিলের পাঁচ নির্বাচিত সদস্য এবং ১০১ জন আইনজীবী আলাদাভাবে বার কাউন্সিলের চেয়ারম্যান ও সচিবকে চিঠি দেন। চিঠিতে তারা তালিকা ঠিক করতে বলেন। এরপর ১২ মে তলবি সভা করে ভোটের তারিখ পিছিয়ে ২৭ মে নতুন তারিখ রাখা হয়।

সুপ্রিমকোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ গত ১৭ মে এ নির্বাচনের তফসিল, ভোটার তালিকা এবং ২০০৩ সালের সংশোধিত বার কাউন্সিল আইনের ৩ নম্বর ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দুটি রিট আবেদন করেন। এর ওপর প্রাথমিক শুনানি করে হাই কোর্ট নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে দেয়।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G