রোজার আগেই পরিমণির আইটেম গান

প্রকাশঃ জুন ৪, ২০১৫ সময়ঃ ১০:৩৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

poriরোজার কারণে একটি আইটেম গানের শুটিং এর সিডিউল এগিয়ে এনেছেন আলোচিত নায়িকা পরিমণি।

রোজার আগে আবারো শুরু হতে যাচ্ছে শফিক হাসানের ‘ধুমকেতু’ চলচ্চিত্রের শুটিং। এবারের শুটিংয়ে একটি আইটেম গানে পারফর্ম করবেন পরিমণি।

রোজার কারণেই জুনের দ্বিতীয় সপ্তাহে তিনি গানের শুটিংয়ে অংশ নেবেন। ’ধুমকেতু’তে পরিমণির বিপরীতে অভিনয় করছেন শাকিব খান। ইতোমধ্যে ছবিটির ৭০ ভাগ কাজ প্রায় শেষ হয়েছে। তিনটি গান এবং দু’টি দৃশ্যের চিত্রায়ণ শেষ হলে পুরো ছবির কাজ শেষ হবে।

এ প্রসঙ্গে পরিমণি বলেন, এটা আসলে আইটেম গান বললে ভুল হবে। কারণ আইটেম গান বলতে আমরা অন্য কিছু বুঝে থাকি। এটা একটি রোমান্টিক গান বললে একদমই ভুল হবে না। তবে কমার্শিয়াল কিছু শট থাকবে গানটিতে। এজন্য রোজার আগেই কাজটির সিডিউল দিয়েছি। কারণ আমি বরাবরই রোজা রাখি।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G