মেধাবী নন রনি !

প্রকাশঃ জুন ১৬, ২০১৫ সময়ঃ ৯:৪৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

rony 2শামীম আহমেদ রনি পরিচালিত ‘মেন্টাল’ ছবির এখনও কাজ চলছে। এরই মাঝে দারুণ আলোচনায় রয়েছে সিনেমাটি। শনিবার কয়েকটি অনলাইনে দেখা যায় ঐতিহাসিক চরিত্র ‘মীরাবাঈ’কে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন তরুণ এ পরিচালক।

এ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করবেন ববি। পরে এক ফেসবুক স্টাটাসে রনি বিষয়টি অস্বীকার করেন এবং জানান, তিনি ‘মীরাবাঈ’কে নিয়ে চলচ্চিত্র নির্মাণের মতো মেধাবী নন। তবে এটা জানিয়েছেন ‘মীরাবাঈ’ নামে একটা সিনেমার পরিকল্পনা করেছেন। যার সঙ্গে ঐতিহাসিক চরিত্রটির কোনো সম্পর্ক নেই।

নিচে তার স্টাটাসটি তুলে ধরা হলো:

“প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমি ভারতীয় উপমহাদেশের ইতিহাসের অনন্য চরিত্র মীরাবাঈ-এর গল্পের আদলে কোন চলচ্চিত্র নির্মান করছি না। সত্যি সত্যিই করছি না। মীরাবাঈকে নিয়ে চলচ্চিত্র নির্মানের মতো মেধাবী আমি নই। তবে এটা সত্য আমি ‘মীরাবাঈ’ নামে একটি চলচ্চিত্রের পরিকল্পনা করেছিলাম, কিন্তু যেটার সাথে ইতিহাসের মীরাবাঈ চরিত্রের কোন যোগাযোগ নেই। আমি কোন ফিল্ম করলে আমি নিজে থেকেই বিস্তারিত আপনাদের জানাবো। আশা করি তখনো আপনাদের পাশেই পাবো।”
প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G