মুক্তিযোদ্ধা হত্যাঃ এমপির জামিন

প্রকাশঃ জুলাই ১২, ২০১৫ সময়ঃ ৩:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৮ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

Untitledটাঙ্গাইল-৩ আসনের সরকার দলীয় এমপি আমানুর রহমান খান রানা ও তার ভাই টাঙ্গাইল পৌরসভার মেয়র সাইদুর রহমানকে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায়  জামিন দিয়েছেন হাইকোর্ট। এ মামলায় পুলিশের রিপোর্ট না দেয়া পর্যন্ত এ জামিন আদেশ বহাল থাকবে।

রোববার বিচারপতি ফরিদ আহম্মদ ও বিচারপতি মোহাম্মাদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ  আবেদনের শুনানি করে  এ আদেশ দেন।

সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্রাহ।

ব্যারিস্টার রফিক উল হক এর জুনিয়র ব্যারিস্টার সাইমুম সাদী বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

গত বছরের ১৮ই জানুয়ারি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তার কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G