শুভ জন্মদিন পড়শী

প্রকাশঃ জুলাই ৩০, ২০১৫ সময়ঃ ৯:১৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৯ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

porshi 3সাবরিনা পড়শী ১৯৯৬ সালের ৩০ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা প্রকৌশলী এহসান-উর-রশিদ এবং মা জুলিয়া হাসান গৃহিনী। তাঁর একমাত্র ভাইয়ের নাম সিয়াত এহসান স্বাক্ষর।

তিনি ২০০৮ সালে চ্যানেল আইয়ের “ক্ষুদে গানরাজ”-এ ২য় রানার আপ হওয়ার হন তিনি। তিনি পপ ও আধুনিক ধারায় গান করেন। পড়শীর প্রথম রেকর্ডিং ছিল ২০০৯ সালে একটি সিনেমার জন্য। ২০০৭ সালে, তিনি “কমল কুঁড়ি” নামে একটি গানের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন এবং “দেশের গান” বিভাগে বিজয়ী হন।porshi 4

ছোট বেলা থেকে নাচের প্রতি আগ্রহী হয়ে নাচ শেখেন পড়শী। পরবর্তীতে ক্লাসিক্যাল সংগীত শেখা শুরু করেন। ২০০৭ সালে সরকারি ভাবে আয়োজিত কমল কুড়ি নামক সংগীত প্রতিযোগিতায় দেশের গান ক্যাটাগরিতে বিজয়ী হন তিনি। ২০০৮ সালে চ্যানেল আইয়ের “ক্ষুদে গানরাজ” নামক গানের প্রতিযোগিতায় ২য় রানার আপ হন তিনি।

এরপর তার বেশ কিছু অ্যালবাম রিলিজ হয় । ২০১১ সাল থেকে প্লেব্যাক গায়িকা হিসেবে কাজ করতে শুরু করেন। “বর্ণমালা” নামে তার একটি ব্যান্ড রয়েছে। এছাড়াও তিনি বিজ্ঞাপণ এবং বর্তমানে একটি চলচ্চিত্রেও কাজ করছেন।porshi

আজ এই ক্ষুদে গানরাজের শুভ জন্মদিন। প্রতিক্ষণ পরিবারের পক্ষ থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা এবং আগামীর পথ চলা যেন আরও সুন্দর হয় সেই শুভ কামনা।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G