গরমে সুস্থ থাকুন

প্রকাশঃ আগস্ট ২৩, ২০১৫ সময়ঃ ১০:০৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৯ অপরাহ্ণ

ফারজানা ওয়াহিদ

 

Juices

গরম যেন কোন ভাবেই পিছু ছাড়ছেনা। আমাদের দেশে বছরের বেশির ভাগ সময়ই গরম থাকে। আর এই গরমে বেশির ভাগ মানুষই অসুস্থ হয়ে পরে। তাই গরমে নিজেকে সুস্থ রাখতে কিছু বিষয়ের প্রতি লক্ষ রাখতে হবে।

জেনে নেই কি করলে এই গরমে নিজেকে সুস্থ রাখা যাবে-

*  প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। খেয়াল রাখুন শরীর যাতে কোনোভাবেই পানিশূণ্য হয়ে না পড়ে।

*  চিনিযুক্ত খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন।

*  সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত সরাসরি সূর্যের সংস্পর্শ এড়িয়ে চলুন। এসময় রোদে প্রচুর পরিমাণ অতিবেগুনী রশ্মি থাকে।

*  প্রচুর ঘেমে গেলে সাথেসাথে গোসল করবেন না। বাতাসে বসে ঘাম শুকিয়ে নিন, তারপর গোসলে যান।

*  বেশি বেশি চা-কফি খাওয়া পরিহার করুন।

*  ঘেমে গেলে বা তৃষ্ণা পেলে কোমল পানীয়ের বদলে গ্লুকোজ বা স্যালাইন পান করুন।

*  ভাজাপোড়া ও বেশি তেল মসলাযুক্ত খাবার পরিহার করুন। টাটকা খাবার, সবজি, ফল, সালাদ, টক দই ইত্যাদি খাবার তালিকায় রাখুন।

*  প্রতিদিন গোসল করুন। তবে তা কখনোই ২-৩ বারের বেশি হওয়া উচিত নয়। এতে ত্বকের ক্ষতি হতে পারে।

*  পর্যাপ্ত ঘুমান এবং কাজের পর বিশ্রাম নিন।

*  ধুলোবালি যুক্ত স্থানে চলতে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন।

* প্রতিদিন কয়েকবার সাবান দিয়ে হাত ধুয়ে নিন। এতে করে হাত থেকে জীবানু ছড়ানোর আশঙ্কা কমে যাবে।

*  রোদে যতটুকু সম্ভব কম সময় অবস্থান করুন। প্রয়োজনে ছাতা বা ক্যাপ ব্যবহার করুন।

*  রোদ থেকে ফিরেই ঠাণ্ডা পানি বা খাবার খাওয়া বন্ধ করুন। এসময় অবশ্যই স্বাভাবিক তাপমাত্রার পানি পান করুন।

*  ভারী পোশাকের পরিবর্তে হালকা সুতির পোশাক পড়ুন। এমনকি বিছানার চাদরও বেছে নিন সুতি।

* পানি যুক্ত ফল খান বেশি করে। যে ফলে পানির পরিমানটা  বেশি।

 

প্রতিক্ষন/এডমি/এফজে

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G