ভারতীয় ভিসার আবেদন সরাসরি জমা দেয়া যাবে

প্রকাশঃ জানুয়ারি ২২, ২০১৫ সময়ঃ ১১:৩৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডটকম:

download (2)এখন থেকে ভারতের ভিসা আবেদন সরাসরি জমা নেয়া হবে। আগে অনলাইনে ফরম পূরণের পর জমা দেয়ার নির্ধারিত তারিখের অপেক্ষায় থাকতে হতো। ১ ফেব্রুয়ারি থেকে বদলে যাচ্ছে এই নিয়ম।

বৃহস্পতিবার ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি) এ তথ্য জানিয়েছে।

জানানো হয়, ১ ফেব্রুয়ারি থেকে শুধু পর্যটক ভিসা বাদে অন্য সব ভিসার আবেদন সরাসরি জমা নেয়া হবে। সরাসরি আবেদন জমা দেয়া যাবে ঢাকার গুলশান, মতিঝিল, ধানমণ্ডি ও খুলনার একটি সেন্টারে।

অবশ্য গত কয়েক মাস ধরেই চট্টগ্রাম ও রাজশাহী সেন্টারে সরাসরি ভিসা আবেদন নেয়া হচ্ছে। জানুয়ারি থেকে ঢাকায় সরাসরি জমা নেয়া হচ্ছে শুধু চিকিৎসা ভিসার আবেদন।

প্রতিক্ষণ/এডি/জলিল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G