এ কোন অপেক্ষায় সজল

প্রকাশঃ অক্টোবর ১১, ২০১৫ সময়ঃ ২:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

sajalঅপেক্ষায় দিন গুনছেন জনপ্রিয় অভিনেতা সজল। ছোটবেলার ভালোবাসার মানুষটির জন্যই তার এ অপেক্ষা। তবে এটা তার বাস্তব জীবনের কোনো ভালোবাসার কথা নয়। ‘চোখে রাখো চোখ’ শিরোনামের নাটকের গল্পে এমন চরিত্রে তাকে দেখা যাবে ।

মাতিয়া বানু শুকুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন নুজহাত আলভী আহমেদ। এতে অভিনয় করেছেন সজল, মেহজাবিন প্রমুখ।

নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা নুজহাত আলভী আহমেদ জানান, সজল আর জাবিন দুই বন্ধু। সজলকে ভালোবাসে জাবিন। কিন্তু সজল জানায় তার পক্ষে জাবিনকে ভালোবাসা সম্ভব নয়। কারণ সে আরেকজনকে ভালোবাসে। ছোটবেলার ভালোবাসা এখনও তাকে আঁকড়ে ধরে আছে।

স্কুলে পড়ার সময় যে মেয়েটিকে সে ভালোবেসেছিল, বোরখা পরার কারণে তার চেহারাও সে কোনোদিন দেখেনি। এরইমধ্যে মেয়েটি বিদেশে চলে যায়। কিন্তু যাবার আগে সজল তাকে বলেছিল, সে অপেক্ষা করবে।

তারপর দশ বছর পেরিয়ে গেছে। এখনও অপেক্ষায় আছে সজল। তবে বোরখা পরা সেই মেয়েটিই যে জাবিন সেটা বুঝতে পারেনি সজল- এমন গল্প নিয়ে এগিয়ে গেছে নাটকের কাহিনি।

১২ অক্টোবর, সোমবার রাত ১২টা ২ মিনিটে মাছরাঙা টেলিভিশনে বিরতিহীনভাবে প্রচারিত হবে নাটকটি।

প্রতিক্ষণ/এডি/জেএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G