গুলশান কার্যালয়ে ভুটানের রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে সমবেদনা জানাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঢুকেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত মিস প্রেমা সুদেন।
আজ সকাল দশটার দিকে তিনি গুলশান কার্যালয়ে ঢোকেন। বর্তমানে তিনি গুলশান কার্যালয়ের ভেতরেই অবস্থান করছেন।
প্রতিক্ষণ/এডি/মিনাজ


















