মোটা হওয়ার অজানা কারণ

প্রকাশঃ জানুয়ারি ১৮, ২০১৬ সময়ঃ ৩:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

sdfrsdgfকেবল বেশি খাওয়াই নয়, দৈনন্দিন জীবনের এমন অনেক অভ্যাস রয়েছে যেগুলো ওজন বাড়িয়ে দিতে পারে। বেশ কিছু অভ্যাস নিয়ে আমাদের সতর্ক হওয়া খুবই জরুরি যেগুলো সম্পর্কে আমরা অনেকেই জানি না। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে মুটিয়ে যাওয়ার এসব অভ্যাসের কথা।

পর্যাপ্ত পরিমাণ পানি না খাওয়াঃ কম পানি পান করা ওজন বাড়িয়ে দেয়। আর যারা পর্যাপ্ত পরিমাণ পানি পান করে তাদের ওজন কমে। এর কারণ, পানি শরীর থেকে বিষাক্ত পদার্থগুলো বের করে দিতে সাহায্য করে। এটি শরীরের ফোলাভাব কমাতে সাহায্য করে।    

বিশ্রাম না নেওয়াঃ শুধু বেশি খেলেই ওজন বাড়ে না, পর্যাপ্ত পরিমাণ না ঘুমালেও ওজন বাড়ে। আপনি কি জানেন, ঘুমের মধ্যেও শরীর থেকে মেদ ঝরে? তাই পর্যাপ্ত পরিমাণ ঘুমান।

বড় গ্রাসে খাওয়াঃ যারা বড় কামড় দিয়ে খাবার খায়, তারা বেশি ক্যালোরি গ্রহণ করে। আর যাদের কামড় ছোট ছোট হয়, তারা কম ক্যালোরি গ্রহণ করে। তাই খাওয়ার সময় ছোট ছোট কামড় দিয়ে খান। এমনভাবে কামড় দিন যেন মনে হয় তৃপ্তি নিয়ে খাচ্ছেন।

বড় থালায় খাওয়াঃ যারা বড় থালায় খাবার খায়, তাদের তুলনায় যারা ছোট থালায় খায়, তাদের ওজন বাড়ে- এমনটাই বিশ্বাস অনেকের। কারণ, বড় থালা মানে বেশি খাবার নেওয়া। তাই ক্ষুধা নিয়ন্ত্রণে ছোট থালায় খাওয়াই ভালো।

অসচেতন বন্ধুদের সাথে মেশাঃ যেসব বন্ধুরা অস্বাস্থ্যকর খাবার খায়, বেশি খায় তাদের সাথে মিশলেও কিন্তু ওজন বেড়ে যেতে পারে। কীভাবে? হয়তো আপনি তার সাথে কোথাও খেতে গেলেন, সে যে খাবার খাবে আপনাকেও কিন্তু সে খাবারেই অর্ডার দিতে হবে। তখন আপনারও অস্বাস্থ্যকর খাবার খাওয়া হয়ে যাবে।

প্রতিক্ষণ/এডি/এফটি

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G