লিবিয়ার ত্রিপোলির হোটেলে হামলায় বিদেশিসহ নিহত ৯

প্রকাশঃ জানুয়ারি ২৮, ২০১৫ সময়ঃ ১০:০৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৮ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেক্স, প্রতিক্ষণ ডটকম :

লিবিয়ালিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি হোটেলে বন্দুকধারীদের হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জনই বিদেশি নাগরিক। দিনভর হোটেলটি অবরুদ্ধ রেখেছিল বন্দুকধারীরা।

নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, শেষ যে দুজন বন্দুকধারী হোটেলটিতে লুকিয়ে ছিল, তারা হোটেলটির ভেতরে একটি বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করেছে। এরপরই মূলত: দিনভর চলতে থাকা ঘটনাপ্রবাহের অবসান হয়।

নিহত বিদেশি নাগরিকদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের নাগরিক, একজন ফরাসী নাগরিক এবং তিনজন এশিয়া অঞ্চলের নাগরিক।

ইসলামিক স্টেটের লিবীয় শাখার সামাজিক যোগাযোগ একাউন্ট থেকে হামলার দায়দায়িত্ব স্বীকার করা হয়েছে।

ভবনে যে তিনজন বন্দুকধারী প্রথমে প্রবেশ করেছিল, তাদের মধ্যে একজনকে গ্রেফতার করা গেছে বলে জানিয়েছেন লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র।

গুলি বিনিময়ের সময় অন্তত ১৫ জন লিবীয় নিরাপত্তাকর্মী নিহত হয়েছে এবং তাদের মধ্যে তিনজন পরবর্তীতে হাসপাতালে মারা গেছে।

কিছু বিদেশি প্রতিষ্ঠান পাঁচ তারকা এ হোটেলটিকে অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছিল।

হোটেলটি দীর্ঘদিন ধরে কূটনীতিক, সরকারি কর্মকর্তা এবং বিদেশি ব্যবসায়ীদের নিয়মিত গন্তব্য হিসেবে পরিচিত।

গত কয়েক মাস ধরে লিবিয়ার বিভিন্ন স্থানে এ ধরনের বোমা হামলা চালানো হচ্ছে।

প্রতিক্ষণ/এডি/সুজানা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G