নতুন প্রধান বিচারপতি এসকে সিনহা

প্রকাশঃ জানুয়ারি ১২, ২০১৫ সময়ঃ ১:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৬ অপরাহ্ণ

 

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে (এসকে সিনহা) প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার আইন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে এসকে

সিনহাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। তিনি বাংলাদেশের ২১তম প্রধান বিচারপতি হলেন। এর আগে বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন। প্রধান বিচারপতি মো. মোজ্জামেল হোসেনের অনুপস্থিতিতে গত ১২ থেকে ২৫ আগস্ট পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

এদিকে আগামী ১৪ জানুয়ারিতে অবসরে যাচ্ছেন বর্তমান প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। তিনি ২০১১ সালে ১৮ মে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের স্থলাভিষিক্ত হয়েছিলেন। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগে বর্তমানে ৮ জন বিচারপতি রয়েছেন।

১৫ জানুয়ারি রাষ্ট্রপতি বঙ্গভবনে নবনিযুক্ত প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করাবেন বলে আশা করা হচ্ছে। ২০১৮ সালের ৩১ জানুয়ারি বিচারপতি এস কে সিনহা অবসরে যাবেন।

বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে। তার বাবা প্রয়াত ললিত মোহন সিনহা ও মা ধনবতী সিনহা।

বিচারপতি এস কে সিনহা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি পাস করার পর ১৯৭৪ সালে সিলেট জেলা জজ আদালতে অ্যাডভোকেট হিসেবে কাজ শুরু করেন। এরপর ১৯৭৮ সালে হাইকোর্টে এবং ১৯৯০ সালে আপিল বিভাগে আইনজীবী পেশায় আত্মনিয়োগ করেন।

১৯৯৯ সালের ২৪ অক্টোবর তিনি হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পান। ২০০৯ সালের ১৬ আগস্ট তাকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিচারপতি এস কে সিনহা বর্তমানে জুডিসিয়াল সার্ভিস কমিশনেরও চেয়ারম্যান।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G