নারায়ণগঞ্জে দুই নারীর আত্মহত্যা

প্রকাশঃ জানুয়ারি ২৮, ২০১৫ সময়ঃ ১:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪২ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

narayonganjনারায়ণগঞ্জের রূপগঞ্জ ‍উপজেলায় দুই নারী আত্মহত্যা করেছেন।

আজ বুধবার সকালে পিয়ারা বেগম (৪০) ও শিবু আক্তার (১৫) নামের ওই দুই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া ও রুপসী এলাকা থেকে পুলিশ এই মৃতদেহ উদ্ধার করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) এবিএম মেহেদী মাসুদ জানান, মঙ্গলবার মধ্যরাতে রুপসী এলাকায় আলী আকবরের সঙ্গে অভিমান করে তার স্ত্রী পিয়ারা বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে পিয়ারা বেগমের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।

অপরদিকে, প্রায় একই সময় নোয়াপাড়া এলাকার শিবু আক্তার নামে এক কিশোরী বিষপান করে আত্মহত্যা করেছে বলে পুলিশের কাছে সংবাদ আসে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে শিবু আক্তারের মৃতদেহ উদ্ধার করে। তবে তিনি প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে।

ওসি আরো জানান, এ ঘটনায় রূপগঞ্জ থানায় পৃথক দু’টি অপমৃত্যুর মামলা হয়েছে। মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠ‍ানো হয়েছে।

পিয়ারা বেগম শেরপুর জেলার নালিতাবাড়ী থানার মিছিন্তপুর এলাকার আলী আকবরের স্ত্রী। তারা রুপসী এলাকার জামান মীরের বাড়িতে বাস করছিলেন। অপরদিকে, শিবু আক্তার নোয়াপাড়া এলাকার আব্দুর রহিমের মেয়ে।

প্রতিক্ষণ /এডি/কবির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G