আজ কেমন যাবে: ১ এপ্রিল

প্রকাশঃ এপ্রিল ১, ২০১৬ সময়ঃ ১০:৫৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪০ পূর্বাহ্ণ

rasifalমেষ (২১ মার্চ – ২০ এপ্রিল) প্রথমে হয়তো আপনি বিশ্বাস করতে পারবেন না কিন্তু আপনার পরিশ্রম আর একাগ্রতাই সফলতার কারণ। আজ থেকে ঝেড়ে ফেলুন সকল নেতিবাচক চিন্তা। পরিবার ও কাছের মানুষকে আনন্দের ভাগ দিন। কিছুটা সময় রঙিন ফুলের সঙ্গে কাটান। সন্ধ্যের দিকে একান্ত আপনজনের সঙ্গ পেতে নিজের সুসংবাদটিকে চমক হিসেবে কাজে লাগাতে পারেন। অর্থবিত্ত সব সময় লোলুপ করে, কিন্তু কোনো আসক্তি ছাড়াই পকেট ভরবে নিশ্চুপে।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫

বৃষ (২১ এপ্রিল – ২১ মে) নিজের বিশ্বাসের প্রতি আস্থাশীল না হলে যতই পরিশ্রম করুন না কেন কাজ হবে না। কর্মক্ষেত্রে নিজের দেয়া পরিকল্পনার ছাপ যেন পড়ে তার ব্যবস্থা করুন। দিনশেষে অপছন্দের কাজটি আপনাকেই করতে হবে। আজ যে কোনো পরিস্থিতি সামলাতে নিজেকে প্রস্তুত করুন। সম্পর্কের ক্ষেত্রেও অনেক দিনের ঝুলে থাকা বিষয়টি আজ নিষ্পত্তি করুন। আপনার দ্বিধাদ্বন্দ্বে ভরা বক্তব্যের কারণেই প্রতিবার অনাকাঙ্ক্ষিত সমস্যার মুখোমুখি হতে হয়।
শুভ রং: আকাশি, কমলা
শুভ সংখ্যা: ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪

মিথুন (২২ মে – ২১ জুন) একটা বিশেষ সংবাদ শুনে আপনি চমকে যেতে পারেন। বিশেষ কারণে বিমর্ষ হলেও আপনার সাফল্য আপনার কাছেই থাকবে। আপনার স্বাভাবিক কর্মদক্ষতা অনুযায়ী অনেক প্রতিষ্ঠান আপনার সঙ্গে যোগাযোগ করবে। সম্পর্কের ক্ষেত্রে কিছুটা নমনীয় না হলে গতবারের মতো আজও মনের মানুষ ফসকে যাবে। বিদেশ যাত্রা শুভ। বেকারদের কারো চাকরির সুখবর আসতে পারে।
শুভ রং: হালকা সবুজ, ক্রিম
শুভ সংখ্যা: ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭

কর্কট (২২ জুন – ২২ জুলাই) নতুন উদ্যম নিজের মতামতকে প্রাধান্য দিয়ে নতুন কর্মস্থলের সন্ধান করুন। কারণ আপনার নক্ষত্র বলছে নতুন কর্মস্থল ও প্রিয়জনের সান্নিধ্যে আজ আপনার দিনটি বেশ ভালোই যাবে। আর যদি আপনি এখনও মনের মানুষ খুঁজে পেয়ে না থাকেন তবে তো আজ আপনার ভাগ্য তুঙ্গে। চোখেমুখে রোদের ঝিলিক খেলে যাবে এই অর্ধখণ্ড চাঁদের রাতেও।
শুভ রং: হালকা সবুজ, সাদা ও কমলা
শুভ সংখ্যা: ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট) আপনি সব সময়ই সতর্ক থাকেন। আজকের বিন্দু পরিমান অসর্তকতা অর্থনৈতিক ভাবে ঝামেলায় ফেলতে পারে। তাই ব্যবসায়ি হয়ে থাকলে বিনিয়োগের জন্য আজ দিনটি অতটা শুভ নয়। তবে সম্পর্কের ক্ষেত্রে আজও আপনিই সিংহ। প্রিয়জনকে নিয়ে আগামীর পরিকল্পনাটা এরই মাঝে গুছিয়ে ফেলতে পারেন। বর্তমানের সুষ্ঠু পরিকল্পনাই পারে আপনার আগামী সুন্দর করতে।
শুভ রং: হলুদ, সোনালি
শুভ সংখ্যা: ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) দীর্ঘদিনের ঝুলে থাকা সম্পর্কের ইতিবাচক অবসান হতে পারে আজ। তবে শারিরীকভাবে ভালো একটি দিন পার করবেন। দুর্ঘটনা এড়াতে যতটা সম্ভব সতর্কতা অবলম্বন করুন। নিজের পরিবারের সদস্যদেও সতর্ক করে দিন চারপাশ সম্পর্কে। আজকের দিনটি নিয়ে যদি কোনো বড় পরিকল্পনা থেকে থাকে তাহলে সাবধানে এগুনোই ভালো। হঠ্যাৎ করে পাওয়া অর্থ ঠিক তেমনি করেই খরচ হয়ে যাবে আজ।
শুভ রং: ফিরোজা, চকলেট
শুভ সংখ্যা: ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) আজ আপনি কিছু হতাশ মানুষের আড্ডার মধ্যে পড়বেন। যাদের কথাবার্তা, জীবন সম্পর্কিত অনির্দিষ্ট লক্ষ্য- দৃষ্টিভঙ্গি আপনাকেও হতাশ করে তুলতে পারে তাদেরই মতো। আজ ভালোবাসার মানুষকে মুগ্ধ করতে চাইলে অথবা কাউকে ভালোবাসার মানুষ হিসেবে পেতে চাইলে একটা বস্তুগত উপহার সঙ্গে নিয়ে যান। আজ অবস্তুগত ভালোবাসাকে নক্ষত্র সমর্থন করতে চাইছে না। ভাগ্য নির্ধারকেরাও বড্ড কমার্শিয়াল হয়ে উঠছে। কর্মক্ষেত্রে নেতৃত্ব পেতে পারেন। অর্থযোগ শুভ।
শুভ রং: ফিরোজা, আকাশি ও সাদা
শুভ সংখ্যা: ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) পুরনো স্মৃতির কাতরতায় আক্রান্ত হতে পারেন কোন কারণে। আজ কাউকে আপনি মুগ্ধ করতে পারবেন না। কর্মক্ষেত্রে অনেক জঞ্জাল জমে গেছে। মানুষের মস্তিষ্ক সব কিছু যেমন নিজের ভেতরে গুছিয়ে রাখে, তেমনই বাহিরে গোছানো পরিবেশ পেলে ভালো কাজ দেখাতে সাহায্য করে। অর্থসংক্রান্ত কোনো প্রকল্প হাতে নিতে পারেন। বিশ্বস্ত সহযোগীর কারণে অর্থাগম হতে পারে আজ।
শুভ রং: নীল, ঘিয়ে, চকলেট
শুভ সংখ্যা: ১, ২, ৩, ৯, ২২, ৩৪

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) অবসাদ আর বিশ্রামে সুযোগের অভাব- দুটোই আজ কাবু ফেলতে পারে আপনাকে। বিশ্রাম নেওয়ার সুযোগটি নাও মিলতে পারে সহজে। আপনার প্রেমঘটিত ভাগ্য আজ তুলার পুরো বিপরীত। তুলার নিয়ে যেতে হবে বস্তুগত প্রেম উপহার। আর আপনার নিতে হবে অবস্তুগত। বস্তু আজ মনটাকে তার পারবে না গলাতে হে। কর্মক্ষেত্রে সাধারণ সহকারী হয়ে উঠতে পারে দারুণ সহযোগী- আপনার আচরণের কল্যাণে। আপনার টাকা কামানোর প্রতিভা আছে। কিন্তু প্রতিভা আলোর মুখ দেখতে নাও পারে আজ।
শুভ রং: আকাশি ও বেগুনি
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) আজ জটিল কোন কাজের ভার সচ্ছন্দে নিতে পারেন। মনোনিবেশ করার উপযুক্ত পরিবেশ না পেলেও আজ মন শান্ত থাকবে আপনার, তেমনটাই বলছে নক্ষত্র। আজ মুখর পরিবেশ প্রতিবেশে, ভালোবাসিবারে কেউ আপনাকে অবসর দেবে না। মনের মানুষটিকে নিয়ে অনেক ভিড়েও মধ্যেও একাকী হয়ে যেতে শিখেছেন তো? শিখে নিন, কাজে দেবে। কর্মক্ষেত্রে আপনার সুবিবেচনাবোধ আপনাকে দারুণ সহযোগিতা করতে পারে আজ। পারিবারিক কারণে অর্থব্যয়।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) আজকে নির্ঘাত ধরা খেয়ে যাবেন। কুম্ভরা খুবই সতর্ক থাকে তাও আজকে সতর্কতার ফাক দিয়ে অঘটন ঘটে যাবে। আপনাকে স্বস্তি দিবে অপরিচিত কেউ। সম্ভাবনার কথা আর শুনতে চাইছেন না সেটা জানি তবুও বলবো সম্ভাবনাই বাচিয়ে রাখে সবাইকে। আপনাকে তীব্র কোন আকাঙ্ক্ষা পেছন থেকে টেনে ধরবে। আপনি অতীব কষ্টের মধ্যে দেখতে পাবেন আনন্দের ঝিলিক।
শুভ রং: নীল, গাঢ় সবুজ ও বেগুনি
শুভ সংখ্যা: ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) আজ আপনার মনটা উড়ুউড়ু। প্রেমের ক্ষেত্রে মীনকে হতে হবে সুবোধ। ইতিবাচক অর্থে অপরের মনের গভীরে প্রবেশ করতে হবে আজ। আজ ভালোবাসার মানুষটি ওপরে যা বলছেন, অন্দরে তা নাও ভাবতে পারেন। সহকর্মীরা ক্রমেই রূঢ় হয়ে উঠতে পারে কর্মক্ষেত্রে। সবাই তো খুব কঠির প্রতিযোগীতার জায়গা হিসেবে নিয়েছে পৃথিবীকে। বাচালতার কারণে অর্থবিয়োগ ঘটতে পারে আজ।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫

============

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G