শুরু হল জাতীয় শিশু-কিশোর নাট্যোৎসবের ১৩তম আসর

প্রকাশঃ মে ৭, ২০১৬ সময়ঃ ৬:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

1462590696

পিপলস থিয়েটার এসোসিয়েশনের আয়োজনে শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ১৩তম জাতীয় শিশু-কিশোর নাট্যোৎসব।  শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল এবং জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সারাদেশের ৬৫টি শিশু-কিশোর নাট্যদল নিজেদের পরিবেশনা নিয়ে এতে অংশ নিচ্ছে। গতকাল সন্ধ্যায় জাতীয় নাট্যশালার লবিতে বেলুন উড়িয়ে জাতীয় শিশু-কিশোর নাট্যোৎসব উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, এমপি।

উদ্বোধন পরবর্তী আলোচনায় বিশেষ অতিথি ছিলেন বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার ও পিটিএ’র উপদেষ্টা এস এম মহসিন। এতে সভাপতিত্ব করেন পিটিএ’র চেয়ারম্যান ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। উদ্বোধন শেষে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি এসময় শিল্পকলা একাডেমির বহিরাঙ্গণ প্রদক্ষিণ করে ।

উদ্বোধন পর্ব শেষে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ‘একাত্তরের ক্ষুদিরাম’ স্কলাস্টিকা সিনিয়র শাখা। পরীক্ষণ থিয়েটার হলে রংধনু নাট্যদল মঞ্চায়ন করে ‘রংধনু হতে চাই’, খেয়া সাংস্কৃতিক সংস্থা ‘রূপবানের বয়স ১২ বছর’ ও হীরণ-কিরণ শিশু থিয়েটার মঞ্চস্থ করে ‘নক্তের বাসিন্দা’। স্টুডিও থিয়েটার হলে সন্ধান লিটল থিয়েটার ‘পাচার’ ও দৌড় শিশু নাট্যদল ‘ছুটি’ এবং সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে নাট্যনিকেতন ‘কালচক্র’, শিশু-কিশোর নাট্যনিকেতন ‘পুতুল নামের একটি মেয়ে’ ও কাব্য বিলাস মঞ্চস্থ করে ‘ছ্যাচড়া চোর’। 

নাটক মঞ্চায়ন শেষে প্রত্যেক দলের নির্বাচিত একজন শিশুশিল্পীর হাতে তুলে দেওয়া হয় ‘মঞ্চকুঁড়ি পদক’। এছাড়াও নাটক শুরুর আগে নাট্যদলের একজন শিল্পী একক অভিনয়ে অংশ নেন।

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G